শিন্ডেকে ব্যাগ গুছোতে বলা হয়েছে! অজিতের মুখ্যমন্ত্রিত্বে নজরে অঙ্ক মেলালেন সঞ্জয়
শিবসেনায় ভাঙন ধরিয়ে বিজেপি একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিল। সেই গাঁটছড়া কি ছিন্ন হতে চলেছে এবার? অজিত পাওয়ারের মুখ্যমন্ত্রিত্বের দাবি তোলার পর মহারাষ্ট্রের রাজনীতিতে ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া জানালেন সঞ্জয় রাউত। শিবসেনা নেতা বলেন, একনাথ শিন্ডের এবার ব্যাগ গুছনোর সময় হয়েছে।
অজিত পাওয়ার সম্প্রতি মুখ্যমন্ত্রিত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ দাবি করেছেন। তারপর থেকেই রাজনৈতি মহলে জল্পনা শুরু হয়েছিল, তিনি কেন ২০২৪ পর্যন্ত না অপেক্ষা করে এখনই মুখ্যমন্ত্রিত্বের দাবি জানানোর কথা বললেন। অজিতের মুখ্যমন্ত্রী পদের উপর নজরে মহারাষ্ট্রের রাজনীতিতে অঙ্ক মেলালেন সঞ্জয় রাউত।

শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত বলেন, অজিত পাওয়ার যখন মুখ্যমন্ত্রী পদে নজর দিয়েছেন, তখন এটা স্পষ্ট যে, একনাথ শিন্ডেকে তাংর ব্যাগ গুছোতে বলা হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, অজিত পাওয়ার যদি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের জন্য দাবি জানান, তবে দল তাকে শুভেচ্ছা জানাবে।
অজিত পাওয়ার সম্প্রতি জানান. ২০২৪ সালের নির্বাচনের জন্য অপেক্ষা না করে মুখ্যমন্ত্রীর পদের দাবি জানাতে তিনি প্রস্তুত। তার একদিন পরে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা তাদের অবস্থান স্পষ্ট করে দিল। এনসিপি নেতা অজিত পাওয়ারের এহেন মন্তব্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পতনের ইঙ্গিত দেয়।

অজিত পাওয়ার যা বলেছেন, তাতে একনাথ শিন্ডে এবং তাঁর শিবির স্পষ্ট বার্তা পেয়ে গিয়েছে। শিন্ডেকে তাঁর ব্যাগ গুছিয়ে নিতে বলেছে বিজেপি। আর সেই কারণেই শিন্ডের সুর নরম। মুখ্যমন্ত্রীর পদ বিজেপি অজিত পাওয়ারকে দেওয়া নিয়ে জল্পনা শুর হয়ছে রাজ্য রাজনীতিতে।
শনিবার সাংবাদিক বৈঠকে সঞ্জয় রাউত বলেন, "কিছু লোক মুখ্যমন্ত্রী হয়েছিলেন যদিও তারা পদের জন্য উপযুক্ত ছিলেন না। ভাগ্য তাঁর সহায় হলে অজিত পাওয়ার নিশ্চিত মুখ্যমন্ত্রী হবেন। অজিত পাওয়ারের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। দীর্ঘ সময়ের জন্য উপ-মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড রয়েছে তাঁর।"

অজিত পাওয়ারের এহেন মন্তব্যের অর্থ কি তিনি বিজেপির দিকে ঝুঁকছেন? সেই প্রশ্নের উত্তরে সঞ্জয় রাউত বলেন, "অজিত পাওয়ারকে অস্থির এবং চিন্তিত দেখাচ্ছিল। আসলে বিজেপি তাঁর বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়ে তাংকে চাপে রেখেছে বলে মনে হচ্ছে।"
বিজেপিতে যোগদান জল্পনা মাঝেই এনসিপি নেতা অজিত পাওয়ারের একটি মন্তব্য ফের মহারাষ্ট্রের রাজনীতিতে ঝড় তুলে দিয়েছে। প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ঘোষণা করেন, ২০২৪ পর্যন্ত অপেক্ষা নয়, এখনই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের দাবি জানানোর জন্য তাঁরা প্রস্তুত। কোন সমীকরণে তিনি একথা বলেন, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications