Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছত্রপতি শিবাজিকে আপমানের পর আত্মসম্মান বজায় আছে তো! একনাথ শিন্ডেকে কটাক্ষ সঞ্জয় রাউতের

ছত্রপতি শিবাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে একনাথ শিন্ডেকে কটাক্ষ সঞ্জয় রাউতের

শিবসেনার ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত মহারাষ্ট্রের রাজ্যপালের শিবাজি মহারাজকে নিয়ে মন্তব্যের বিরোধিতা করেন। রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির ছত্রপতি শিবাজির আদর্শকে পুরনো বলে মন্তব্য করেন। এই প্রেক্ষিতে সঞ্জয় রাউত রাজ্যপালের পদত্যাগের দাবি তোলেন। পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে কটাক্ষ করেন।

একনাথ শিন্ডেকে কটাক্ষ

একনাথ শিন্ডেকে কটাক্ষ

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবসেনার সাংসদ বলেন, 'একনাথ শিন্ডে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে যে আত্মসম্মানের উল্লেখ করেছিলেন, তা কি এখনও আছে?' শনিবার মহাষ্ট্রের শাসক শিবাজি মহারাজের আদর্শকে পুরনো বলে উল্লেখ করেন। এরপরেই বিতর্কের সূত্রপাত হয়। মহারাষ্ট্র সরকারের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখান সঞ্জয় রাউত। বিজেপির বিরুদ্ধে মারাঠা শাসক শিবাজি মহারাজকে অপমানের অভিযোগ আনেন সঞ্জয় রাউত। তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পদত্যাগ দাবি করেন।

বিজেপির বিরুদ্ধে সরব রাউত

বিজেপির বিরুদ্ধে সরব রাউত

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেন, 'উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করার সময় একনাথ শিন্ডে আত্মসম্মানের উল্লেখ করেছিলেন। শিবসেনা থেকে বেরিয়ে বিজেপির সঙ্গে জোট করেছিলেন। তাঁর আত্মসম্মান এখন কোথায় গেল? বিজেপি প্রকাশ্যে শিবাজী মহারাজকে অপমান করেছে। আপনার পদত্যাগ করা উচিৎ। আপনার যদি শিবাজি মহারাজের প্রতি সম্মান থাকে, তাহলে আপনি তাদের সঙ্গে সরকারে আছেন কেন।'

রাজভবনে জুতো নিয়ে যাওয়া উচিৎ

রাজভবনে জুতো নিয়ে যাওয়া উচিৎ

শনিবার বিজেপিকে তীব্র কটাক্ষ করে সঞ্জয় রাউত বলেন, 'যে দল রাহুল গান্ধীর সাভারকরের মন্তব্যের বিরোধিতা করে, তাদের রাজভবনেরও বিরোধিতা করা উচিৎ। রাজ্যপালের মন্তব্য মহারাষ্ট্র ও শিবাজি মহারাজকে অপমান করেছে। বীর সাভারকরের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের জন্য বিজেপি বিক্ষোভ করছে। তারা কুশপুতলে জুতো মারছে। তাদের রাজভবনেও জুতো নিয়ে যাওয়া উচিৎ। আপনি যদি মহারাষ্ট্রের সন্তান হন, তাহলে নিশ্চয় রাজ্যপালের মন্তব্যের বিরোধিতা করবেন। আর আপনি নকল হলে মুখ বুঝে সহ্য করবেন।'

মহারাষ্ট্রের নতুন আদর্শ নীতীন গড়করি!

মহারাষ্ট্রের নতুন আদর্শ নীতীন গড়করি!

ঔরঙ্গাবাদের ডঃ বাবাসাহেব আম্বেদকর মারাঠওয়াড়া বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি বলেন, শিবাজি মহারাজের আদর্শ এখন পুরনো হয়ে গিয়েছে। বর্তমানে মধ্যে বাবাসাহেব আম্বেদকর থেকে নীতীন গড়করির মধ্যে এমন ব্যক্তিত্ব রয়েছে, তাঁদের আদর্শকে অনুসরণ করে আপনি এগিয়ে যেতে পারবেন।রাজ্যপাল বলেন, 'কেউ যদি জিজ্ঞাসা করেন, কাকে আপনি সব থেকে শ্রদ্ধা করেন, কার আদর্শে নিজেদের গড়ে তুলতে চান, আপনাকে বাইরে বের হতে হবে না।মহারাষ্ট্রের শাসকদের মধ্যেই আপনি আপনার শ্রদ্ধার ব্যক্তিত্বকে পেয়ে যাবেন। শিবাজি মহারাজের আদর্শ এখনও পুরনো হয়েছে যাবে। আপনারা বাবাসাহেব আম্বেদকর থেকে নীতিন গড়করির আদর্শে নিজেদের পরিচালনা করতে পারবেন।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+