কংগ্রেস-এনসিপির সঙ্গে জোট গড়ে সরকার গড়ার বার্তা, অন্যসুর শিবসেনা নেতার কণ্ঠে
নতুন সমীকরণ দানা বাঁধতে শুরু করেছে মহারাষ্ট্রে। বিজেপি নয় শিবসেনা ঝুঁকতে শুরু করেছে এনসিপি-কংগ্রেস জোটের দিকে।
নতুন সমীকরণ দানা বাঁধতে শুরু করেছে মহারাষ্ট্রে। বিজেপি নয় শিবসেনা ঝুঁকতে শুরু করেছে এনসিপি-কংগ্রেস জোটের দিকে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে তাঁদের কাছে। এনসিপি-কংগ্রেস জোটকে নিয়ে সরকার গড়তে চায় শিবসেনা।

এনসিপি কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর প্রস্তাব
আগেই শরদ পাওয়ারের সঙ্গে কথা বলতে চেয়েছে শিবসেনা। অজিত পাওয়ার জানিয়েেছন সরকার গঠন নিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত তাঁকে ফোন করেছিলেন। যদিও এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত এনসিপি সুপ্রিমোই নেবেন বলে জানিয়েছেন অজিত পাওয়ার। এদিকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন বিজেপিকে ছাড়া সরকার গড়ার জন্য ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে তাঁদের কাছে। সেই সমর্থনের সংখ্যা ১৭৫ পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছেন তিনি।

গোপনে প্রস্তুতি শুরু করেছে বিজেপি
সঞ্জয় রাউত দাবি করেছেন বিজেপি গোপনে সরকার গঠনের প্রস্তুতি শুরু করে গিয়েছে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন বিজেপি নাকি ওয়াংখেড়ে স্টেডিয়াম বুক করে ফেলেছে মুখ্যমন্ত্রীর শপথের জন্য। তিনি বিেজপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েই বলেছেন ইয়েদুরাপ্পার ফর্মুলা চলবে না মহারাষ্ট্রে। শিবসেনাকে না জানিয়েই একাধিক সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি অভিযোগ করেছেন তিনি।

বিজেপিকে হুঁশিয়ারি
শিবসেনার সঙ্গে বিবাদ চরমে পৌঁছেছে বিজেপির। ৫০ শতাংশ মন্ত্রীত্ব দাবি কিছুতেই মেনে নিতে রাজি নয় বিজেপি। অন্যদিকে শিবসেনাও তাঁদের সিদ্ধান্ত অনড়। শিবসেনা সেনা সঞ্জয় রাউত বিজেপিকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফড়নবীশরা তাঁদের সম্মতি ছাড়াই কোনও সিদ্ধান্ত নিলে শিবসেনা শক্তি প্রদর্শন করতে পিছোবে না। এবং শিবসেনা থেকেই মুখ্যমন্ত্রী করা হবে মহারাষ্ট্রে এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications