সূর্যযানের অভিযান সফল, মোদীর চন্দ্রযানকে কটাক্ষ সঞ্জয় রাউতের

অবশেষে সফল হয়েছে অভিযান। শিবসেনার সূর্যযান সফল ভাবে অবতরণ করেছে। মোদীর চন্দ্রযানের ব্যর্থতাকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

অবশেষে সফল হয়েছে অভিযান। শিবসেনার সূর্যযান সফল ভাবে অবতরণ করেছে। মোদীর চন্দ্রযানের ব্যর্থতাকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সুপ্রিম কোর্টের রায়ের পর গতকাল নাটকীয়তার চরমে উঠেছিল মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। দিনের শেষে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে আসতে হয় ফড়নবিশকে। উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে সেই কাকা শরদের শরণাপন্ন হতে হয়েছে অজিত পাওয়ারকেও।

সরকার গড়ছে শিবসেনা

সরকার গড়ছে শিবসেনা

'আমাদের সূর্যযান সচিবালয়ের ষষ্ঠ তলায় সফল ভাবে অবতরণ করবে'। সেটাই সত্যি হয়েছে। বুধবার বিজেপিকে কটাক্ষ করে এমনই মন্তব্য করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। ইতিমধ্যেই রাজ্যপালের কাছে সরকার গড়ার জন্য দাবি জানিয়ে এসেছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। সূত্রের খবর আগামিকাল শিবাজি পার্কে হবে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহন।

 ঘরে ফিরলেন অজিত

ঘরে ফিরলেন অজিত

সেই কাকা শরদ পাওয়ারের শরণেই ফিরতে হল অজিত পাওয়ারকে। গত তিন দিন ধরে ক্ষমতা ধরে রাখাকর প্রাণপণ চেষ্টা চালিয়েও শেষ রক্ষা করতে পারলেন না অজিত। তাঁকে বোঝাতে গিয়ে হতাশ হয়েই ফিরেছিলেন শরদপন্থীরা। অভিযোগ উঠতে শুরু করেছিল কাকা-ভাইপোর সম্পর্কে অবনতির কারণেই অজিতের এই সিদ্ধান্ত। সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন শরদ যাদব নিজেই। শেষ পর্যন্ত গতকাল উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অজিত। ফিরে আসেন এনসিপি শিবিরেই।

 মুখ পুড়ল বিজেপির

মুখ পুড়ল বিজেপির

সেই কর্নাটকের ঘটনার পুনরাবৃত্তিই ঘটল মহারাষ্ট্রে। সরকার গড়েও ধরে রাখতে পারলেন না ফড়নবিশরা। তিন দিনের মাথায় পদত্যাগ করতে হল ফড়নবিশ সরকারকে। লোকসভা ভোটে বিজেপির বিপুল জয়ের পর মহারাষ্ট্রে বড় ধাক্কা খেলেন অমিত শাহরা। এর আগে হরিয়ানায় কংগ্রেসের ভাল ফল অনেকটাই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছিল তাঁদের। পর পর দুই রাজ্যে এই পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বিজেপির কাছে এমনই আশঙ্কা করছেন রাজনীকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+