সার্জিক্যাল স্ট্রাইকের সাহস আছে? চিন নতুন মানচিত্রে অরুণাচলকে যুক্ত করায় মোদীকে চ্যালেঞ্জ রাউতের
চিন নতুন মানচিত্রে অরুণাচলের বিস্তীর্ণ এলাকাকে। সেই প্রসঙ্গে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়লেন শিবসেনা উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, চিনের বিরুদ্ধে চিনের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করার সাহস আছে? সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়লেন শিবসেনা সাংসদ।
অরুণাচল প্রদেশের আকসাই চিন অঞ্চল, তাইওয়ান ও বিতর্কত দক্ষিণ চিন সাগরকে অন্তর্ভুক্ত করে চিন তাদের মানচিত্রের ২০২৩-এর সংস্করণ প্রকাশ করেছে। তার কয়েক ঘণ্টা পরেই এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন সঞ্জয় রাউত। তিনি বলেন, নরেন্দ্র মোদী এবার কী করবেন, এবার কি তিনি সার্জিক্যাল স্ট্রাইক করার সাহস দেখাবেন?

সঞ্জয় রাউত বলেন, চিন যে কাজ করেছে, এরপর সার্জিক্যাল স্ট্রাইক চালানো উচিত। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কি সেই সাহস দেখাতে পারবেন। প্রধানমন্ত্রীর উচিত বিষয়টি খতিয়ে দেখা। তিনি সম্প্রতি ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছিলেন। যেখানে ব্রাজিল, রাশিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি চিনের রাষ্ট্রপতিও উপস্থিত ছিলেন।
সঞ্জয় রাউতের কথায়, আমাদের প্রধানমন্ত্রী চিনের রাষ্ট্রনেতা ও আধিকারিকদের সঙ্গে হাত মেলান, আলিঙ্গনও করেন। তারপরই এই ঘটনা। যে ঘটনা আমাদের হৃদয় ভেঙে দেয়। রাহুল গান্ধী ঠিকই বলেছিলেন যে, চিন আমাদের দেশে ঢুকে এসেছে। তারপরও নরেন্দ্র মোদী নিশ্চুপ। তিনি এখনও কোনও পদক্ষেপ নিচ্ছেন না, মুখও খুলছেন না।
সঞ্জয় রাউত আরও বলেন, জনগণের মনে একটা ভয় আছে যে বিজেপি নির্বাচনে জয়ের জন্য সার্জিক্যাল স্ট্রাইকের নাটক করতে পারে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন গভর্নর সত্যপাল মালিক দাবি করেছিলেন, পুলওয়ামার পর সার্জিক্যাল স্ট্রাইক ঘটেনি, সেটা একটা সাজানো ঘটনা।
চিন সোমাবরা তাদের মানচিত্রের ২০২৩-এর সংস্করণ প্রকাশ করেছে। তাতে বিতর্কিত তিনটি অঞ্চলকে অন্তর্ভুক্ত করে দাবি করা হয়েছে চিনের অংশ বলে। চিনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দ্বারা ওই মানচিত্র প্রকাশ করা হয়েছে। চিনের সরকারি পত্রিকায় তা প্রকাশ করা হয়েছে।
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত এদিন আরও বলেন, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই শাসক দল নানা এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করছেন। নির্বাচনের আগে এলাকা উত্তপ্ত করাই বিজেপির লক্ষ্য। রামমন্দির উদ্বোধনের সময় রামভক্তদের ট্রেনে পাথর ছোড়া থেকে শুরু করে বোমা নিক্ষেপ পর্যন্ত করা হতে পারে। তাঁর কথায়, এসবই করা হবে লোকসভা নির্বাচনে জেতার জন্য।












Click it and Unblock the Notifications