রাহুল ঘনিষ্ঠরা ‘একঘরে ’সোনিয়ার আমলে! বিধানসভা নির্বাচনের আগে বিদ্রোহ কংগ্রেসে

কংগ্রেস হাইকমান্ডের চালচলন নিয়ে প্রশ্ন তুলে দিলেন মহারাষ্ট্র কংগ্রেসের প্রবীণ নেতা সঞ্জয় নিরুপম। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একপ্রকার বিদ্রোহ ঘোষণা করে বার্তা দিলেন নিরূপম।

কংগ্রেস হাইকমান্ডের চালচলন নিয়ে প্রশ্ন তুলে দিলেন মহারাষ্ট্র কংগ্রেসের প্রবীণ নেতা সঞ্জয় নিরুপম। সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ নেতাদের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, হাইকম্যান্ডের একাংশ যাঁরা রাহুল গান্ধীর প্রতি অনুগত ছিলেন, তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একপ্রকার বিদ্রোহ ঘোষণা করে বার্তা দিলেন নিরূপম।

রাহুল গান্ধীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ষড়যন্ত্র

রাহুল গান্ধীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ষড়যন্ত্র

সঞ্জয় নিরুপম অভিযোগ করেন, অন্তর্বর্তী কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠরা রাহুল গান্ধীর প্রতি অনুগত নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন। রাহুল গান্ধীর সাথে জড়িতরা সবাই পদ্ধতিগতভাবে শেষ হচ্ছে। শীর্ষস্থানীয় যারা বসে আছেন তারা পক্ষপাতদুষ্ট। তাঁরা কেবল অন্যদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করতে চান।

প্রয়োজনে দল ছাড়ার হুঁশিয়ারি নিরূপমের

প্রয়োজনে দল ছাড়ার হুঁশিয়ারি নিরূপমের

হাইকমান্ডের এহেন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সঞ্জয় নিরুপমের হুঙ্কার, যদি খুব শীঘ্রই পরিস্থিতির বদল না হয় তবে তিনি দল ছাড়তেও বাধ্য হবেন। তিনি বলেন, আমি পার্টি ছেড়ে যেতে চাই না, কিন্তু পার্টি যদি এভাবে চলতে থাকে, তবে আমি বেশিদিন দলে থাকতে পারব বলে মনে করি না। তাই আমি আপাতত প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছি।

নির্বাচনী প্রচার করবেন না, টুইট নিরূপমের

নির্বাচনী প্রচার করবেন না, টুইট নিরূপমের

এই মর্মেই তিনি টুইট করে নির্বাচনী প্রচার থেকে দূরে থাকার কথা ঘোষণা করেন। তাঁর অভিযোগ, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নিচুতলার দলীয় কর্মীদের কাছ থেকে মতামত নেওয়ারও কোনও চেষ্টা করে না। তাঁর অভিয়োগ, এ ধরনের কোনও ব্যবস্থা নেই কংগ্রেসে। তাই সাধারণের কাছ থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে কংগ্রেস।

দিল্লির নেতাদের বাস্তব জ্ঞান নিয়ে প্রশ্ন

দিল্লির নেতাদের বাস্তব জ্ঞান নিয়ে প্রশ্ন

সাংবাদিক সম্মেলন করে সঞ্জয় নিরুপম জানান, দিল্লির নেতাদের রাজনৈতিক ধ্যান ধারণা ও বাস্তবতা সম্পর্কে বোধবুদ্ধির অভাব রয়েছে। তাই অবিবেচকের মতো কিছু সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা। এর ফল ভুগতে হচ্ছে রাজ্যে। এভাবে চললে কোনওদিন ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস।

২০ জন প্রার্থীর টিকিট প্রত্যাখ্যানে বিদ্রোহ

২০ জন প্রার্থীর টিকিট প্রত্যাখ্যানে বিদ্রোহ

নিরুপমের অভিযোগ, প্রায় ২০ জন প্রার্থীর টিকিট প্রত্যাখ্যান করেছে কংগ্রেস হাইকমান্ড। এবং হাইকমান্ডের ভবিষ্যদ্বাণী, তাঁরা আসন্ন নির্বাচনে খারাপভাবে হেরে যাবে।এরপরই টুইট করে নিরুপম জানিয়েছেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য তিনি মুম্বাইয়ের একটি মাত্র নাম দেওয়ার সুপারিশ করেছিলেন। তাও প্রত্যাখ্যান করা হয়েছে। তাই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন প্রচার পর্ব থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+