Lok Sabha Election 2024: কংগ্রেস বহিষ্কার করতেই শিন্ডের হাত ধরলেন নিরুপম, যোগ দিলেন স্ত্রী-মেয়েও
Lok Sabha Election 2024: পাকাপাকি ভাবে কংগ্রেস ত্যাগ করলেন সঞ্জয় নিরুপম (Sanjay Nirupam)। যোগ দিলেন শিবসেনায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে যোগ দেন দলে। আজ শুক্রবার শুধু সঞ্জয় নিরুপম নয়, একাধিক কংগ্রেস নেতা শিবসেনায় যোগ দেন। শিণ্ডে শিবিরে যোগ দেন সঞ্জয় নিরুপমের স্ত্রী এবং মেয়েও। লোকসভা ভোট প্রক্রিয়ার মধ্যেই যা কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
যদিও সঞ্জয় নিরুপমের চলে যাওয়া তেমন প্রভাব পড়বে না বলেই দাবি কংগ্রেস হাই কমান্ডের (Congress)। শিবসেনা সুপ্রিমো একনাথ শিণ্ডে বলেন, বালাসাহেব সঞ্জয় নিরুপমকে দু'বার রাজ্যসভায় পাঠিয়ে ছিল। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। কিন্তু আমি দলের জন্য তাঁকে কাজ করার কথা বলি।

কোনও কিছু না ভেবেই শিবসেনায় যোগ দিয়েছেন বলে দাবি শিন্ডের। সঞ্জয় নিরুপমের মতো নেতার সেনায় যোগদান দলকে আরও মজবুত করবে বলেই মত। প্রাক্তন কংগ্রেস নেতার সঙ্গে শিবসেনার সম্পর্ক দীর্ঘদিনের। বালা সাহেবের হাত ধরেই রাজনীতিতে প্রবেশ। শিবসেনার হিন্দি মুখপাত্রের সম্পাদক ছিলেন।
এরপর একাধিক উত্থান-পতন। প্রায় ১৯ বছর পর 'ঘর ওয়াপসি' হল সঞ্জয় নিরুপমের। ফলে এদিন কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রাক্তন এই কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়ে বলেন, যে ভরসা আপনি রেখেছেন তা অটুট থাকবে।
বলে রাখা প্রয়োজন, ২০০৫ সালে সঞ্জয় নিরুপম কংগ্রেসে যোগ দেন। এরপর মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হন। কার্যত সঞ্জয়ের হাত ধরেই বানিজ্য নগরীতে কংগ্রেসের হাত শক্ত হয়। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর ভরসার যোগ্য হয়ে ওঠে। ২০০৯ সালের নির্বাচনে মুম্বই উত্তর লোকসভা আসনে জয়ী হন সঞ্জয় নিরুপম। দীর্ঘ ১৯ বছরে কংগ্রেসের একাধিক পদে কাজ করেছেন।
#WATCH | Former Congress leader Sanjay Nirupam along with his wife and daughter join Shiv Sena, in the presence of Maharashtra CM Eknath Shinde, in Mumbai pic.twitter.com/lLtKFcelti
— ANI (@ANI) May 3, 2024
সম্প্রতি আসন সমঝোতা নিয়ে শিবসেনার বিরুদ্ধে মুখ খুলেছিলেন নিরুপম। আর তাতেই তাঁর বিরুদ্ধে অসন্তোষ বাড়ছিল। শোনা যায়, তিনি যে আসন থেকে লড়তে চাইছিলেন, তাতে নাকি আপত্তি জানাচ্ছিল উদ্ধব ঠাকরের শিবির। এখানেই শেষ নয়, মহাবিকাশ আঘাড়ী জোট তৈরির সময়ও আপত্তি জানিয়েছিলেন সঞ্জয় নিরুপম।
ভবিষ্যতে কংগ্রেসের পক্ষে এই সিদ্ধান্ত ভাল হবে না বলে মন্তব্য করেছিলেন তিনি। এরপর থেকেই দূরত্ব। সম্প্রতি ছয় বছরের জন্য প্রভাবশালী এই নেতাকে বহিস্কার করে কংগ্রেস। তবে নিরুপমের যোগদানকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ রাহুল-সোনিয়ার দল।












Click it and Unblock the Notifications