পারদ চড়ছে রাজস্থানে, গেহলট সরকার ফেলার চক্রান্তের অভিযোগে গ্রেফতার সঞ্জয় জৈন

পারদ চড়ছে রাজস্থানে, গেহলট সরকার ফেলার চক্রান্তের অভিযোগে গ্রেফতার সঞ্জয় জৈন

ফের পারদ চড়ছে রাজস্থানে। অশোক গেহলট সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় জৈনকে। রাজস্থান পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে। রাজস্থানে কংগ্রেস সরকার ফেরার চক্রান্ত করার অডিও ক্লিপে।

গ্রেফতার সঞ্জয় জৈন

গ্রেফতার সঞ্জয় জৈন

অশোক গেহলট সরকার ফেলার চক্রান্ত করার অভিযোগে গ্রেফতার করা হল সঞ্জয় জৈন। রাজস্থান বিধানসভা স্পিকারের অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে। অডিও ক্লিপে রাজস্থান সরকার ফেলার চক্রান্ত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রাজস্থান পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ গ্রেফতার করে তাঁকে।

 সচিন পাইলটকে বহিষ্কার

সচিন পাইলটকে বহিষ্কার

অশোক গেহলট সরকার ফেলার চক্রান্তের অভিযোগে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে বহিষ্কার করা হয়েছে সচিন পাইলটকে। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও সরানো হয়েছে তাঁকে। তার পরেই প্রকাশ্যে আসে এই অডিও ক্লিপ। তাতে সচিন অনুগামী দুই বিধায়কের নামও জড়িত রয়েছে।

এফআইআর কংগ্রেসে

এফআইআর কংগ্রেসে

অশোক গেহলট সরকার ফেলার চক্রান্তের অভিযোগে সঞ্জয় জৈন, কংগ্রেস বিধায়ক বনওয়ারলাল শর্মা এবং গজেন্দ্র জৈন এই তিন জনের বিরুদ্ধে েফআইআর করেন কংগ্রেস হুইম মহেশ জৈন। এই তিন জন কংগ্রেস সরকার ফেলার চক্রান্ত করছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।

২১ জুলাই পর্যন্ত কোনও পদক্ষেপ নয়

২১ জুলাই পর্যন্ত কোনও পদক্ষেপ নয়

এদিকে সচিন পাইলট সহ ১৮ জন কংগ্রেস বিধায়ক ও নেতা বিধানসভা থেকে বহিস্কারের নোটিস পাঠিয়েছেন স্পিকার। এর প্রতিবাদে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হন সচিন। সেই মামলায় ২১ জুলাই পর্যন্ত সচিন সহ ১৮ জন কংগ্রেস বিধায়ক ও নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ কারা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+