ডিজনির প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টর সঞ্জয় গুপ্তকে ভারতে গুগলের শীর্ষ পদে নিয়োগ
ডিজনির প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টর সঞ্জয় গুপ্তকে ভারতে গুগলের শীর্ষ পদে নিয়োগ
ডিজনির প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টর সঞ্চয় গুপ্ত ভারতে গুগলের মুখ্য পরিচালকের দায়িত্ব পেলেন। পাশাপাশি তাকে ভারতে বিপণন ক্ষেত্রের সহ সভাপতির পদেও নিয়োগ করেছে তথ্য বিশ্বের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি সংস্থা গুগল। সূত্রের খবর, আগামী বছরের শুরুতে মুম্বইতে নতুন এই পদে বহাল হতে চলেছেন তিনি। এছাড়াও গুড়গাঁও, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু ভিত্তিক দলগুলির সাথেও তিনি কাজ করবেন বলে জানা গেছে।

এই বছরের গোড়ার দিকেই এই পদ থেকে ইস্তফা দিয়ে রাজন আনন্দন সিকোইয়া ক্যাপিটাল ইণ্ডিয়া যোগ দেন। তারপরই ওই শূন্যপদে নতুন দায়িত্ব এখন সঞ্চয় গুপ্তের। এর আগে তিনি ডিজনি ইন্ডিয়ার সাথেও কাজ করেছেন। পাশাপাশি স্টারকে দেশের অন্যতম জনপ্রিয় মিডিয়া সংস্থায় পরিণত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য। এটি তার জীবনের অন্যতম বড় সাফল্য বলেও মনে করেন ওয়াকিবহাল মহলের বিশেষজ্ঞরা।
একই সাথে হটস্টারকে দেশের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরিতেও তিনি অগ্রণী ভূমিকা রাখেন। তার আগে তিনি হিন্দুস্তান ইউনিলিভারের সাথে কাজ করেছেন যেখানে তিনি মার্কেটিং হেডের দায়িত্বও সামলেছেন। তিনি প্রথমে আইআইএম কলকাতা থেকে স্নাতকোত্তর শেষ করেছেন এবং দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে প্রযুক্তিবিদ্যায় হাত পাকান।
ভারতে গুগলেকে নেতৃত্ব দেওয়া ও রূপদানের চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরে তিনি আনন্দিত বলে ইতিমধ্যেও জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে তিনি বলেন, "ভারতের কিছু অনন্য সমস্যার সমাধান করার জন্য তথ্য-প্রযুক্তি অভাবনীয় শক্তির উপর জোর দিন পাশাপাশি মানুষ এবং সম্প্রদায়ের অর্থনৈতিক বিকাশের জন্য ইন্টারনেটকেই প্রধান হাতিয়ার করে তুলুন।"












Click it and Unblock the Notifications