দেশ জুড়ে কিষান মোর্চা পালন করল বিশ্বাসঘাতকতা দিবস
দেশ জুড়ে কিষান মোর্চা পালন করল বিশ্বাসঘাতকতা দিবস
গত একবছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে কৃষক আন্দোলন চলছে। দাবি ছিল তিন কৃষি আইন বাতিলের। আইন বাতিল করে শীতকালীন অধিবেশনে কৃষকদের কাছে ক্ষমা প্রার্থনা করে কেন্দ্র। তবে এখনও মোদী সরকারের প্রতি নরম হয়নি কৃষকরা। সোমবার থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন। প্রথম দিনেই ত্রিপুরাতে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে নয়া কর্মসূচী পালন করে সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটি।

সোমবার আগরতলা মেলা মাঠে অবস্থিত কৃষক সভার রাজ্য দফতরে পালন করা হয় 'বিশ্বাসঘাতকতা দিবস'। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামনেতা অঘোর দেব বর্মা, রাধাচরণ দেব বর্মা সারা ভারত কিষান সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। রাজ্য সম্পাদক মোদী সরকারকে আক্রমণ করে বলেন, 'কেন্দ্রের জঙ্গল রাজত্বে প্রায় ১ লক্ষের বেশি কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এক বছরের আন্দোলনে ৭১৬ জন কৃষক শহীদ হয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, কেন্দ্রীয় সরকারের স্বেচ্ছাচারিতার জন্য যে সকল কৃষকদের প্রাণ গিয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে তাদের দায়িত্ব গ্রহণ করতে হবে।'
উল্লেখ্য, কৃষি আইন বাতিল করার পর কেন্দ্র তাদের প্রতিশ্রুতির কোনোটিই পূরণ করেনি। প্রত্যেক কৃষকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই অভিযোগ তুলে ৩১ জানুয়ারি বিশ্বাসঘতকতা দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় বাজেট অধিবেশন। কৃষক আন্দোলন সহ আকাধিক বিষয়েতেই সংসদের দুই কক্ষ উত্তাল হতে পারে বলে আশঙ্কা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশনের শুরুতেই সকল দলকেই উত্তেজিত না হওয়ার অনুরোধ জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications