রাহুলের কড়া সমালোচনায় সাংবাদিক বীর সাংভী
দিল্লি, ১ মার্চ : রাহুল গান্ধীকে নিয়ে একে বিরোধী দলের সমালোচনায় রক্ষে নেই তাতে আবার যোগ দিলেন বিশিষ্ট সাংবাদিক বীর সাংভী।
"তাঁর স্মৃতিতে ২০১৪-র লোকসভা নির্বাচনের প্রচারই কংগ্রেসের সবচেয়ে খারাপ প্রচার।", এমনটাই জানিয়েছেন সাংভী।
প্রকাশিত হতে চলা "ম্যানডেট : উইল অব দ্য পিপল" বইতে সাংভী ২০০৪ সালে সনিয়া গান্ধীর প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে যেমন আলোকপাত করেছেন তেমনই রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়েও ঘোর সংশয় প্রকাশ করেছেন।

কটাক্ষের সুরে তিনি লিখেছেন, রাহুলের প্রচারে অনেক ঘাটতি ছিল। মনমোহন সরকারের পক্ষে না বিপক্ষে প্রচার করছে তা বোঝাও কঠিন ছিল।
কিছুদিন আগে দিল্লির নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর কংগ্রেসের অন্দরেই রব উঠেছে 'প্রিয়াঙ্কা লাও কংগ্রেস বাঁচাও'। অনেকেই রাহুলের নেতৃত্বে খুশি না, কংগ্রেসের এই পরিণতির জন্যও কংগ্রেস নেতাদের একাংশ রাহুলকেই দায়ী করছেন। তাঁদের ধারণা প্রিয়াঙ্কা গান্ধী, রাহুলের থেকে অনেক বড় মাপের নেত্রী। কংগ্রেস রাহুল গান্ধীর মুখ সরিয়ে গান্ধী পরিবারের মেয়ে প্রিয়াঙ্কাকে তুলে ধরলে ফের দলের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব।
সেই আগুনেই সাংবাদিক বীর সাংভীর বই ঘৃতাহুতি দিল বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications