রাষ্ট্রপতির সঙ্গে দেখা করল সন্দেশখালির প্রতিনিধি দল, কী বললেন দ্রৌপদী মুর্মু?
রাষ্ট্রপতি ভবনে সন্দেশখালির মহিলারা। শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সঙ্গে সন্দেশখালি বাসিন্দারা দেখা করেছেন। প্রতিনিধি দলে ১১ জন সদস্য ছিল বলে খবর সন্দেশখালিতে দীর্ঘ সময় ধরে অত্যাচার, হিংসা হয়েছে বলে অভিযোগ। সেইসব ঘটনা এবার রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হল।
সেন্টার ফর এসসি এসটি সাপোর্ট এন্ড রিসার্চের অধ্যক্ষ পার্থ বিশ্বাস ওই দলের সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতি ভবনে তিনি সন্দেশখালির ১১ জনকে নিয়ে গিয়েছেন বলে খবর। শুক্রবার তারা রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে পাঁচ জন মহিলা ছয় জন পুরুষ ছিলেন বলে খবর।

তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার বাহিনী সন্দেশখালিতে দীর্ঘ সময় ধরে অত্যাচার চালিয়ে এসেছে। জমি জায়গা কেড়ে নিয়েছে মহিলাদের উপর। অত্যাচার করা হয়েছে। চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করা হয়েছে। সাধারণ মানুষকে ভয় দেখানো থেকে নির্যাতন করা হত। একাধিক অভিযোগ উঠে এসেছে প্রকাশ্যে।
#WATCH | Delhi | 11 victims of violence including five women from West Bengal's Sandeshkhali met President Droupadi Murmu, in Rashtrapati Bhawan, today
— ANI (@ANI) March 15, 2024
Dr. Partha Biswas, Director of the Center for SC/ST Support and Research says, "Regarding the issue of Sandeshkhali, the… pic.twitter.com/3lqQ9R0QFr
শেখ শাহজাহান এখন সিবিআই হেফাজতে রয়েছেন। কয়েক জন সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চালাচ্ছে সিবিআই। আরও বড় সত্য সামনে আসবে। এমন কথা দাবি করছে বিরোধী রাজনৈতিক শিবির। সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একাধিক কেন্দ্রীয় দল সেখানে গিয়েছিল।
বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, তফশিলি জাতি ও জনজাতি কমিশন সন্দেশখালি ঘুরে এসেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও তাদের এই বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর কাছেও সন্দেশখালি ঘটনা নিয়ে রিপোর্ট দেওয়া হয়েছিল।
এবার রাষ্ট্রপতি ভবনে সন্দেশখালির প্রতিনিধি দল গেল। রাষ্ট্রপতি তাদের কথা মন দিয়ে শুনেছেন। তিনি দুঃখপ্রকাশ করেছেন। রাষ্ট্রপতি কি সন্দেশখার ঘটনায় পদক্ষেপ গ্রহণ করবেন? সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications