সেক্স টেপ ফাঁসের জেরে পদ হারালেন আম আদমি পার্টির মন্ত্রী

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর : আম আদমি পার্টির ক্যবিনেট মন্ত্রী সন্দীপ কুমারের সেক্স টেপ ফাঁস হওয়ার ঘটনায় ফের বিড়ম্বনায় কেজরিওয়াল সরকার। বুধবার এই ক্যাবিনেট মন্ত্রীর একটি ভিডিও সংবাদমাধ্যমে প্রচারিত হতেই সমালোচনার ঝড় ওঠে। বুধবার রাতেই সংবাদমাধ্যমটি ভিডিওটির একটি সিডি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতেও পাঠায় তাঁর মতামত জানার জন্য।

এরপরেই পরিস্থিতি সামাল দিতে অরবিন্দ কেজরিওয়াল ট্যুইট করে তাঁর প্রতিক্রিয়া জানান। প্রথম ট্যুইটে তিনি এই ঘটনার জন্য নিন্দা প্রকাশ করেন। এবং দ্বিতীয় ট্যুইটটিতে সাফ জনিয়ে দেন সন্দীপ কুমারকে দিল্লি মন্ত্রিসভা থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে।

সেক্স টেপে ছবি ফাঁসের জেরে পদ হারালেন আম আদমি পার্টির মন্ত্রী

এই ভিডিওতে আপ বিধায়ককে দুজন মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে। এই ঘটনার পরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রাক্তন আম আদমি পার্টির নেতা প্রশান্ত ভূষণ এবং যোগেন্দ্র যাদব জানান, "আমরা আগেই অরবিন্দ কেজরিওয়ালকে সতর্ক করে বলেছিলাম নির্বাচনের জন্য যাদের মনোনয়ন দেওয়া হচ্ছে তাদের মধ্যে অনেকেই যোগ্য নয় "।

উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া সাংবাদিক বৈঠক করে জানান, "ঘটনার খবর পাওয়ার পরই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত মন্ত্রীকে ইতিমধ্যেই বহিষ্কার করে দেওয়া হয়েছে"। এই নিয়ে ১৯ মাসের মধ্যে ৩ জন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করল কেজরিওয়াল সরকার। এর আগে অসীম আহমেদ খান এবং জিতেন্দ্র তোমরকে বহিষ্কার করা হয়েছিল। বিজেপি নেতা বিজেন্দ্র গুপ্ত এই ঘটনার প্রেক্ষিতে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ দাবি করেন।

উল্লেখ্য সন্দীপ কুমার, কেজরিওয়ালের মন্ত্রীসভায় নারী ও শিশু কল্যাণ বিভাগের মন্ত্রী ছিলেন। তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। সন্দীপ কুমার অবশ্য গোটা ঘটনা অস্বীকের করে দাবি করেন, যে ভিডিওটি সংবাদমাধ্যমে দেখানো হয়েছে সেটি জাল। আমি দলিত বলেই চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+