কেন্দ্রের সঙ্গে আলোচনা চালাতে পাঁচ সদস্যের কমিটি গড়ল সংযুক্ত কিষাণ মোর্চা

সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা চালাতে পাঁচ সদস্যের কমিটি তৈরি করল। সেই কমিটিতে রয়েছেন যূধাবীর সিং, শিব কুমার কাক্কা, বলবীর রাজেওয়াল, অশোক ধাওয়ালে এবং গুরনাম সিং চৌধুরী।

কেন্দ্রের সঙ্গে আলোচনা চালাতে পাঁচ সদস্যের কমিটি মোর্চার

ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষক প্রতিনিধিদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করা হচ্ছে। আগামী ৭ ডিসেম্বর সংযুক্ত কিষাণ মোর্চা পরবর্তী কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসতে চলেছে।

কেন্দ্র কৃষকদের আন্দোলনকে ছত্রভঙ্গ করতে আলাদাভাবে কিছু কৃষকের সঙ্গে যোগাযোগ করে একতা নষ্ট করতে চাইছে বলে কিষাণ মোর্চার অভিযোগ। ফলে নতুন কমিটি তৈরি করে কৃষকরা এগিয়ে থাকলেন। এরপরে কেন্দ্র কথা বলতে চাইলে এই পাঁচ সদস্যের প্রতিনিধি দল কেন্দ্রের সঙ্গে কথা বলবে। কেন্দ্রের সঙ্গে কথা হলে সেখানকার আলোচনার নির্যাস নিয়ে কৃষকদের নিজেদের মধ্যে কথা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত হবে।

কৃষকদের দাবি, যে তিনটি কৃষি আইন তুলে নেওয়া হয়েছে তা কৃষকদের পক্ষে বড় জয়। আগামিদিনে ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে লড়াই চলবে। এছাড়াও কৃষকদের বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের করা হয়েছে তা তুলে নেওয়া এবং সাতশো কৃষকের মৃত্যুর ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+