ভারত-পাক 'সমঝোতা এক্সপ্রেস' ফের পুরনো ট্র্যাকেই! দিল্লি থেকে আবার শুরু পথ চলা

পাকিস্তানের তরফে শান্তির বার্তা দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সামনে পেশ করেছিলেন সমঝোতার প্রস্তাব।

পাকিস্তানের তরফে শান্তির বার্তা দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সামনে পেশ করেছিলেন সমঝোতার প্রস্তাব। আর যেদিন তিনি সমঝোতার প্রস্তাব পেশ করেন, সেই দিনই পাকিস্তান 'সমঝোতা এক্সপ্রেস' বন্ধ করার ঘোষণা করেছিল। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছ অনেক জল। শেষমেশ ফের সমঝোতা এক্সপ্রেস যাত্রা শুরু করতে চলেছে দিল্লি থেকে।

ভারত-পাক সমঝোতা এক্সপ্রেস ফের পুরনো ট্র্যাকেই! দিল্লি থেকে আবার শুরু পথ চলা

সমঝোতা এক্সপ্রেস পাকিস্তানের তরফে আচমকা বন্ধ হওয়াতে অমৃতসরে সমস্যায় পড়েন বহু পাকিস্তানি যাত্রী। স্টেশনে এসে ট্রেন না পাওয়ায় জটিলতা তৈরি হয়। তবে তাঁদের পাশে দাঁড়ায় পঞ্জাব পুলিশ। তাঁদের জন্য যাবতীয় খাবার ও জলের ব্যবস্থা করে পঞ্জাব পুলিশ। একদিকে যখন ভারতে এমন ছবি, তখন অন্যদিকে উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দিতে পাকিস্তানের রাস্তায় নামেন বহু শান্তিকামী মানুষ। তাঁদের দাবি একটাই ছিল সসম্মানে উইং কামান্ডারকে ফেরত পাঠানো হোক। এই দাবিতে সামিল হন পাকিস্তানের নামী লেখিকা ফতিমা ভুট্টোও।

ভারত পাক দুই দেশের বেড়ে চলা উত্তেজনা, আর শান্তিকামী মানুষের যুদ্ধবিরোধিতার মধ্যেই চলে উইং কামান্ডারের ঘরে ফেরার প্রক্রিয়া। চরম কূটনৈতিক চাপ প্রয়োগ করে শেষমেশ ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনে ভারত। আর তারপরই ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ হওয়া সমঝোতা এক্সপ্রেস চালু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+