নিহাক নামা মায়ের ইচ্ছেয় হয়েছিল, আমি জন্মে থেকেই হিন্দু দাবি ওয়াংখেড়ের
নিহাক নামা মায়ের ইচ্ছেয় হয়েছিল, আমি জন্মে থেকেই হিন্দু দাবি ওয়াংখেড়ের
ফের একের পর আক্রমণ সমীর ওয়াংখেড়েকে। এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। নবাব মালিক দাবি করেছেন নিকাহ নামা রয়েছে সমীর ওয়াংখেড়ের। নিেজর ধর্ম গোপন করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে তথ্যে কারচুপি করার অভিযোগ তোলেন মহারাষ্ট্রের এনসিপি নেতা। তার পাল্টা জবাবে আজ এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে দাবি করেছেন নিকাহ নামা তৈরি হয়েছিল তাঁর মায়ের ইচ্ছেতে। তিনি জন্ম থেকেই হিন্দু। এবং এক দলিত পরিবারে তাঁর জন্ম।

সমীর ওয়াংখেড়ে দাবি করেছেন, তিনি আজও হিন্দুই। কোনও দিন কোনও ধর্মান্তকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি যাননি। এদিকে নবাব মালিক দাবি করেছেন ভুয়ো কাগজপত্র দেখিয়ে সমীর ওয়াংখেড়ে চাকরি পেয়েছেন। এই তথ্য ভুল হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও দাবি করেছিলেন। সমীর ওয়াংখেড়েকে নিয়ে মহারাষ্ট্রের রাজনৈিতক উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রসঙ্গত উল্লেখ্য আরিয়ান খানের গ্রেফতারির নেপথ্যে রয়েছেন এই এনসিবি আধিকারীক। তাঁর বিরুদ্ধে শাহরুখ খানের কাছে ২৫ কোটি টাকা চাওয়ার অভিযোগ রয়েছে। মামলার অন্যতম সাক্ষী দাবি করেছিলেন সমীর ওয়াংখেড়ে আরিয়ান খানের মুক্তির জন্য শাহরুখ খানের কাছে ২৫ কোটি টাকা চেয়েছেন। যদিও আরিয়ান থান আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন এরকম কোনও আর্থিক লেনদেনের কথা সমীর ওয়াংখেড়ের সঙ্গে হয়নি তাঁদের।
নবাব মালিকের অভিযোগের প্রেক্ষিতে সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, তাঁর বাবা ছিলেন হিন্দু-কিন্তু মা ছিলেন মুসলিম। বাবা মা দুজনকেই ভীষণ ভালবাসেন তিনি। তাঁর মা চাইতেন তিনি বিয়ের সময় যেন মুসলিম ধর্ম মেনে বিয়ে করেন। সেকারণেই বিশেষ করে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তিনি বিয়ে করেছিলেন। পরে প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। ধর্মান্তিত হয়ে যে সার্টিফিকেটের প্রয়োজন হয় সেটা নবাব মলিকের জানা উচিত ছিল বলে পাল্টা আক্রমণ করেছেন সমীর ওয়াংখেড়ে। বুধবার সকালেই সমীর ওয়াংখেড়ের প্রথম বিয়ের একটি ভিডিও পোস্ট করেছিলেন নবাব মালিক। তাতে তিনি লিখেছিলেন সমীর দাউদ ওয়াংখেড়ে এবং সাবানা কুরেশির বিয়ের অনুষ্ঠান দেখুন। তারপরেই সমীর ওয়াংখেড়ের নিকাহ নামার ছবি পোস্ট করেছিলেন তিনি। গত কয়েকদিন ধরেই সমীর ওয়াংখেড়ের সঙ্গে নবাব মলিকের টক্কর চলছে। সমীর ওয়াংখেড়ে ইচ্ছে করে বলিউড তারকাদের টার্গেট করেন বলে দাবি করেছেন মহারাষ্ট্রের এই মন্ত্রী।












Click it and Unblock the Notifications