সমলিঙ্গ বিয়ে শহরের অভিজাত শ্রেণির দৃষ্টিভঙ্গি! মোদী সরকারের যুক্তি খণ্ডন প্রধান বিচারপতির
শুনানিতে সরকারের তরফে তীব্র বিরোধিতা। সঙ্গে যুক্তি উত্থাপন। পাল্টা যুক্তি সুপ্রিম কোর্টেরও। সমলিঙ্গ বিবাহকে শহরের অভিজাত ধারণা হিসেবে কখনই বলা যায় না। এদিন এমনটাি বলেছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলছে অনেক বেসি লোক বদ্ধ জায়গা থেকে বেরিয়ে আসছে।
কেন্দ্রীয় সরকারের তরফে শুনানিতে বলা হয়েছে, সমলিঙ্গ বিবাহের অধিকারের জন্য আবেদন জাতির মতামতের প্রতিনিধিত্ব করে না। তা শহরের অভিজাত দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। সুপ্রিম কোর্টের তরফে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, কেন্দ্রের কাছে এমন কোনও তথ্য নেই, যেখানে বলা যায় এটি শহরে অভিজাত ধারনা।

প্রধান বিচারপতি বলেছেন, রাষ্ট্র একজন ব্যক্তির সঙ্গে এমন বৈশিষ্টের ভিত্তিতে বৈষম্য করতে পারে না, যার ওপরে ব্যক্তির নিয়ন্ত্রণ নেই। শহরের অভিজাত ধারনার বিরুদ্ধে যুক্তিকেই সরকার সহজাত বৈশিষ্ট্য হিসেবে দেখে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।
বলে রাখা ভাল, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানির বিরোধিতা করার পাশাপাশি বলেছে শুধুমাত্র আইনসভাই সামাজিক সম্পর্ক তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। সরকার বলছে ব্যক্তিগত আইনের প্রশ্নে আইনসভার কর্তব্য হল জনপ্রিয় ইচ্ছা অনুযায়ী কাজ করা। যেখানে সামাজিত সম্মতি বিবাহের একটি নিদিষ্ট সংজ্ঞাকে সমর্থন করে।
সরকারের মতে আইনসভা এক্ষেত্রে বিষয়টিকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র দায়িত্ব পালন করে। সরকারের যুক্তি গণতান্ত্রিক ইচ্ছাকে বিচারের আদেশের মাধ্যমে প্রত্যাখ্যান করা উচিত নয়।
সরকার বলছে, আদালতের সামনে যা রাখা হচ্ছে তা শহরে অভিজাত দৃষ্টিভঙ্গি। এর বাইরে গ্রামীণ, আধাগ্রামীণ এবং শহরের একটা বড় অংশের মানুষের মতামত রয়েছে।

বিয়ের রীতিনীতিগুলিকে মাথায় রাখার পাশাপাশি ধর্মীয় সম্প্রদায়ের মত বিবেচনা করার আবেদনও সুর্রিম কোর্টের সামনে করা হয়েছে সরকারের তরফে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি হিমা কোহলি, বিচারপতি পিএস নরসীমা এবং বিচরপতি রবীন্দ্র ভাটের বেঞ্চে শুনানির কাজ চলছে।
আবেদনকারীদের হয়ে শুনানিতে অংশ নিয়েছেন আইনজীবী মুকুল রোগাতগি। তিনি বলেছেন, সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সব ব্যক্তি তথা সব মানুষের জন্য। তাদেরকে বিয়ের অধিকার থেকে বঞ্চিত করা যায় না।












Click it and Unblock the Notifications