'আমাদেরও বিয়ে করার অধিকার আছে', সুপ্রিমকোর্টে আর্জি সমকামীদের

সুপ্রিম কোর্টে চলছে সমকামী বিবাহ মামলা। মামলাকারীরা আদালতে আর্জি জানিয়েছেন তাঁদেরও বিয়ে করার অধিকার রয়েছে। কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে এটা ভারতীয় সংস্কৃতির বিরোধী। এবং হিন্দু বিবাহ আইনেও তা নেই।

এমনকী মুসলিম বিবাহ আইনেও তার কোনও বৈধতা নেই বলেই দাবি করেছেন সরকার পক্ষের আইনজীবীরা। সরকার পক্ষের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন মুকুল রোহতগী। মামলাকারীরেও নিজেদের সমর্থনে সওয়াল করে চলেছেন আদালতে।

supreme court

মামলাকারীদৈের হয়ে আদালতে সওয়াল করছেন সিনিয়ল অ্যাডভোকেট মুকুল রোহতগি। তিনি আদালতে আর্জি জানিয়েছেন দুটি মানুষের একসঙ্গে থাকার অধিকার রয়েছে। তারা নারী-কি পুরুষ সেটা বিবেচনা করার আগে তারা মানুষ। তারপরেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেন, যদি সেটা সত্যিই মেনে নেওয়া হয় তাহলে কোন আইনে ফেলা হবে। তার প্রেক্ষিতে মুকুল রোহতগী বলেছেন, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে একে ফেলাই যায়। ৭০ বছর আগে এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট তৈরি হয়েছিল।

তিনি বলেছেন জীবনসঙ্গী িহসেবে নারী-পুরুষের পরিবর্তে যদি স্বামী- স্ত্রী শব্দ দুটি বসানো যায়। তিনি আবেদনকারীদের সমর্থন করে আরও বলেছেন েয, বিবাহ আইনে গত ১০০ বছরে অনেক বদল আনা হয়েছে। আগে বাল্য বিবাহ ছিল। তাতে আইন করে বদল করা হয়েছে। সাময়িক বিবাহের আইনেও বদল আনা হয়েছে। এক পুরুষ একাধিক বিবাহ করতে পারে সেই আইনেও বদল আনা হয়েছে। এক্ষেত্রেও না হয় একটু বদল আনা হবে।

Same sex marriage case

একের পর এক আইনজীবীদের সওয়াল চলছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে চলছে শুনানি। আবার মধ্যহ্নভোজনের বিরতির পর পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন মামলাকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+