সংসদে আলোচনার প্রয়োজন, সমকামী বিবাহ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে প্রস্তাব কেন্দ্রের
বার কাউন্সিলের সুরেই সুর মেলাল কেন্দ্র। সমকামী বিবাহ মামলা নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব দিয়েছে মোদী সরকার। সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে অভিযোগ করা হয়েছে, সমকামী বিবাহ মামলাটি অত্যন্ত জটিল এবং স্পর্শ কাতর। এর সঙ্গে বহু মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে।
এই মামলায় আলোচনা অত্যন্ত জরুির সেকারণে সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনা প্রয়োজন বলে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে কেন্দ্র। বুধবার মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা কেন্দ্রের হয়ে সওয়াল করেন। তিনি কেন্দ্রের পক্ষ থেকে এই প্রস্তাব দেন।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে চলছে মামলার শুনানি। এর আগের দিন কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছিল সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির কাছ থেকেও যেন মতামত নেওয়া হয়। কারণ সমকামি বিবাহ মামলা সব রাজ্যেই প্রভাব ফেলবে। এবং ১০ দিনের মধ্যে সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে মতামত জানাতে বলেছিল কেন্দ্র।
তারপরে আবার বার কাউন্সিলের পক্ষ থেকে দাবি করা হয় এটি বৃহত্তর জনস্বার্থের বিষয় কাজেই শীর্ষ আদালতে মামলা করে সিদ্ধান্ত না নিয়ে জনতার রায় নেওয়া অত্যন্ত জরুরি। সেকারণে সংসদে এই নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়া হোক এবং সংসদেই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক।

তার পরের দিন কেন্দ্রের তরফে একই প্রস্তাব দেওয়া হয়েছে শীর্ষ আদালতে। সলিসিটর জেনারেল তুষার মেহতা মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট একটি জটিল এবং সংবেদনশীল বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে এই সিদ্ধান্তে প্রচুর মানুষের উপরে প্রভাব ফেলবে। কাজেই জনতার মতামত জানা অত্যন্ত জরুরি এই মামলায়।












Click it and Unblock the Notifications