একই খ্যাতি! রাজীব গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর তুলনা করেছেন অজিত পাওয়ার
দুজনের রাজনীতির তফাত অনেক। একজন প্রাক্তন, মারা গিয়েছেন, অনেকদিন আগে। আর একজন বর্তমান। সেই দুজনের তুলনা টানলন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বুধবার লোকমান্য তিলক পুরস্কার প্রদানের ফাঁকে তিনি এই তুলনা টেনেছেন।
অজিত পাওয়ার বলেছেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বলা হত মিস্টার ক্লিন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই। রাজীব গান্ধীর মতো নরেন্দ্র মোদীও একই খ্যাতি উপভোগ করেন বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী।

অজিত পাওয়ার আরও বলেছেন, ইন্দিরা গান্ধীও একই ধরণের সম্মান পেতেন, যখন তিনি অন্য দেশে যেতেন। রাজীব গান্ধীর মিস্টার ক্লিন ইমেজ ছিল। একইভাবে আমরা মোদীর মধ্যেও সেটা দেখতে পাচ্ছি।
অজিত পাওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেও, কাকা শারদ পাওয়ারের সঙ্গে দেখা করেননি বলে জানা গিয়েছে। প্রসঙ্গত শরদ পাওয়ার এখনও ইন্ডিয়া জোটের অংশ।
প্রধানমন্ত্রী প্রশংসা করতে গিয়ে অজিত পাওয়ার বলেছেন, দেশে মোদীজির মতো জনপ্রিয়তা আর কোনও ব্যক্তির নেই। পরিকাঠামো ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাজের তীব্র প্রশংসা করেন তিনি। পাশাপাশি এই জমানায় বিশ্ব পর্যায়ে ভারতের সম্মান প্রাপ্তির কথাও উল্লেখ করেছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করতে গিয়ে অজিত পাওয়ার বলেছেন, প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘন্টা কাজ করেন। দীপাবলিতে দেশের বাকি অংশ যখন বাড়িতে দীপাবলি উদযাপন করে, সেই সময় প্রধানমন্ত্রী দেশের সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন। আন্তর্জাতিক স্তরে প্রধানমন্ত্রী মোদীর মতো আর কোনও জনপ্রিয় নেতা নেই বলে মন্তব্য করেন তিনি।
অজিত পাওয়ার বলেছেন, তিনি উন্নয়ন চান। তাই মহারাষ্ট্রের সর্বাত্মক উন্নয়নের জন্য বিজেপি-শিবসেনা সরকারে যোগ দিয়েছেন। প্রসঙ্গত গত মাসে অজিত পাওয়ার জাতীয়তাবাদী কংগ্রেস পার্টিকে ভাগ করে অনুগত বিধায়কদের নিয়ে বিজেপি-শিবসেনা সরকারে যোগ দিয়েছেন।












Click it and Unblock the Notifications