গৌরী লঙ্কেশ, কালবুর্গি ও ধবলকরের খুনিরা একই সংগঠনের, জমা পড়ল তদন্ত রিপোর্ট
সমাজকর্মী নরেন্দ্র ধবলকর এমএম কালবুর্গি ও সাংবাদিক গৌরী লঙ্কেশের খুনিরা একই গোষ্ঠীর সদস্য বলে তদন্ত রিপোর্ট জমা পড়ল।
সমাজকর্মী নরেন্দ্র ধবলকর এমএম কালবুর্গি ও সাংবাদিক গৌরী লঙ্কেশের খুনিরা একই গোষ্ঠীর সদস্য বলে তদন্ত রিপোর্ট জমা পড়ল। সেই রিপোর্ট উদ্ধৃত করে এক সিনিয় পুলিশ আধিকারিক এই তথ্য জানিয়েছেন।

তবে আর এক সমাজকর্মী ও কমিউনিস্ট নেতা গোবিন্দ পানসারের সঙ্গে এই খুনের কোনও যোগ পাওয়া যায়নি। সনাতন সংস্থা তথা হিন্দু জনজাগৃতি সমিতির সদস্যরাই এই খুনের পিছনে রয়েছে বলে রয়েছে বলে পুলিশ মনে করছে।
নরেন্দ্র ধবলকর এমএম কালবুর্গি ও গৌরী লঙ্কেশকে খুন করা হয়েছে কারণ তাঁরা হিন্দু ধর্মের বিরুদ্ধে নানাভাবে সরব হয়েছিলেন। তদন্তে আরও জানা গিয়েছে, যাদের পালঘরের নাল্লাসোপারা থেকে অনেক অস্ত্র সহ ধরা হয়েছে তারা এই খুনে সরাসরি জড়িত। এদিকে পানসারের খুনে কারা জড়িত তা ধরতে খোঁজ চলছে। মহারাষ্ট্র পুলিশ তদন্ত চালাচ্ছে।
২০১৩ সালের অগাস্টে পুনেয় খুন হয় ধবলকর। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পানসারেকে কোলাপুরে গুলি করা হয়। চারদিন পরে তিনি মারা যান। কালুবর্গিকে ২০১৫ সালের অগাস্ট মাসে ও ২০১৭ সালের সেপ্টেম্বরে গৌরী লঙ্কেশকে খুন করা হয়।
মহারাষ্ট্র ও কর্ণাটক সরকারের বিশেষ দলের পাশাপাশি সিবিআই এই খুনগুলির তদন্তে কাজ করে রিপোর্ট তৈরি করেছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications