বিজেপি প্রার্থী সম্বিতের প্রচার চমকের চোটে মোদীর উজ্জ্বলা যোজনা প্রশ্নের মুখে! দেখুন ভিডিও

ভোট প্রচারে চমক দিতে একাধিক প্রার্থী বিভিন্ন চমককে সঙ্গী করেছেন। ২০১৯ সালের ভোট মানচিত্রে যে ছবি অত্যন্ত প্রকট তা হল, কোনও দরিদ্র পরিবারের সঙ্গে বসে পার্থীদের খাওয়া দাওয়ার দৃশ্য।

ভোট প্রচারে চমক দিতে একাধিক প্রার্থী বিভিন্ন চমককে সঙ্গী করেছেন। ২০১৯ সালের ভোট মানচিত্রে যে ছবি অত্যন্ত প্রকট তা হল, কোনও দরিদ্র পরিবারের সঙ্গে বসে পার্থীদের খাওয়া দাওয়ার দৃশ্য। এরাজ্যের ভোট প্রচারে সেই ছবি যেমন দেখা গিয়েছে, তেমনই রাজ্য ছাড়িয়ে পুরীতে বিজেপি প্রার্থী সম্বিত পাত্রের প্রচারেও একই ছবি দেখা গিয়েছে। তবে সেই প্রচার করতে গিয়েই এবার দলকে বিপাকে ফেললেন প্রার্থী।

বিজেপি প্রার্থী সম্বিতের প্রচার চমকের চোটে মোদীর উজ্জ্বলা যোজনা প্রশ্নের মুখে! দেখুন ভিডিও

সম্বিত পাত্র এদিন পুরীর এক দরিদ্র পরিবারের সঙ্গে বসে মধ্যাহ্ন ভোজ সারেন। কলাপাতায় ঐতিহ্যশালী ওড়িয়া খাবারের সঙ্গে এদিন আলাদা মেজাজে দেখা যায় সম্বিত পাত্রকে। তবে ভিডিওতে দেখা যায়, যে পরিবারের সঙ্গে বসে সম্বিত খাচ্ছেন, সেখানে গ্যাস সিলিন্ডারের সংযোগ নেই বরং উননো হচ্ছে রান্না। আর তা থেকেই শুরু হয় বিতর্ক। বিরোধীরা প্রশ্ন তোলেন, মোদী যদি সত্যিই উজ্জ্বলা যোজনার আওতায় দেশের সমস্ত ঘরে গ্যাসের সংযোগ পৌঁছে দিয়ে থাকেন, তাহলে এই পরিবারটি তা পায়নি কেন? পাশাপাশি উজ্জ্বলা যোগজনার সাফল্য নিয়েো প্রশ্ন তোলের বিরোধীরা।

এর আগে, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান ২০২০ সালের মধ্যে বারতের সবক'টি পরিবার গ্যাস সংযোগ পাবে। লোকসভা ভোটেও গ্যাসের সংযোগ কে হাতিয়ার করেছে বিজেপি। তবে সম্বিত পাত্রর প্রচারে সেই ইস্যু খানিকটা ধাক্কা খেয়েছে বলে মত বিরোধীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+