Sambhal: শব্দ দূষণের থোড়াই কেয়ার! মাইকে তারস্বরে ‘আজান’ বাজানোয় মামলার প্যাঁচে মসজিদের ইমাম
Sambhal: আবারও সেই উত্তরপ্রদেশের সম্ভল। কয়েক মাস আগেই সাম্প্রদায়িক অশান্তির জেরে খবরের শিরোনামে উঠে এসেছিল সম্ভল। বিতর্কের ঝড় পৌঁছয় দিল্লির সংসদেও। আর এবার নির্ধারিত শব্দসীমার উপরে গিয়ে মসজিদে আজান বাজানোর অভিযোগ। আদালতের বেঁধে দেওয়া ডেসিবেল লঙ্ঘন করে মাইকে আজান বাজানোর অভিযোগে মামলা করা হয়েছে মসজিদের ইমামের বিরুদ্ধেও। বাজেয়াপ্ত করা হয়েছে মসজিদের লাউডস্পিকার।
সম্ভলের চান্ডৌসী এলাকার পাঞ্জাবিয়া চত্বরে একটি মসজিদের ঘটনা। সেখানেই মসজিদের লাউডস্পিকারে শব্দসীমা লঙ্ঘন করে আজান বাজানোর অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, ওই মসজিদের ইমাম হাফিজ শাকিল সামসির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারা অর্থাৎ প্রশাসনের নির্দেশ অমান্য করা, ২৭০ ধারা অর্থাৎ জনগণের অসুবিধা করার অভিযোগ ও শব্দদূষণের অভিযোগে মামলা করা হয়েছে।

তবে এই প্রথম নয়, সম্ভলে সম্প্রতি একাধিকবার মসজিদের লাউডস্পিকার সংক্রান্ত অভিযোগ উঠে এসেছে। গত ২৩ জানুয়ারি দু'জন ইমামের বিরুদ্ধে এফআইআর রুজু করেছিল পুলিশ। শব্দসীমার উপরে গিয়ে মাইকে আজান বাজানোর অভিযোগ উঠেছিল সেবারেও। এরপর গত ২৩ ফেব্রুয়ারি মুঘল জমানার শাহি জামা মসজিদ থেকে লাউডস্পিকার খুলে ফেলে পুলিশ। জনবহুল এলাকায় তারস্বরে লাউডস্পিকার বাজানোর অভিযোগে ওই অভিযান চালিয়েছিল পুলিশ।
প্রসঙ্গত, ২০১৮ সালে উত্তরপ্রদেশের সরকারকে শব্দ দূষণ রোধে কড়া নীতি প্রণয়নের নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। নির্ধারিত ডেসিবেলের সীমার উপরে যাতে লাউডস্পিকারের আওয়াজ না ওঠে, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। ২০২২ সালে উত্তরপ্রদেশ সরকার ধর্মীয় স্থানে বেআইনি লাউডস্পিকারের বিরুদ্ধে অভিযানও চালায়। শব্দ দূষণ রোধে পুলিশকে কড়া অ্যাকশন নিতে নির্দেশ দেয় রাজ্য সরকার।
গত ৬ মার্চ সম্ভলের কোতয়ালি থানার ডিএসপির মন্তব্যে শোরগোল পড়ে যায়। থানায় শান্তি বৈঠকের পর তিনি স্পষ্টতই বলেন, "বছরে একবারই হোলি আসে। এদিকে শুক্রবারের নমাজ বছরে ৫২ বার হয়। সেক্ষেত্রে মুসলিম ভাইদের আমার পরামর্শ, তারা যদি মনে করেন নমাজ পড়তে যাওয়ার সময় গায়ে রঙ লেগে গেলে তা পাপ হবে, তাহলে তারা যেন বাড়িতে থাকেন।" পুলিশের ওই মন্তব্যের সমর্থন করতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications