বাংলার ‘খেলা হবে’ পাড়ি দিল উত্তরপ্রদেশে, তৃণমূলের স্লোগান নিয়ে নতুন ভোটের গান সপার
বাংলার ‘খেলা হবে’ পাড়ি দিল উত্তরপ্রদেশে, তৃণমূলের স্লোগান নিয়ে নতুন ভোটের গান সপার
বাংলার 'খেলা হবে' পাড়ি দিল উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে এবার সমাজবাদী পার্টির ভোটের গান হল তৃণমূলের স্লোগান 'খেলা হবে'র অনুকরণে। অখিলেশ যাদবের টিম এবার উত্তরপ্রদেশে ভোটের জিঙ্গল হিসেবে নিয়ে এল নতুন গান 'খাদেড়া হোইবে'। একুশের ভোটে যে স্লোগান ও গানে ভর করে বিজেপিকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন মমতা, তা-ই এবার হাতিয়ার হতে চলেছে অখিলেশের।

‘খেলা হবে’ নতুন রূপে উত্তরপ্রদেশে ‘খাদেড়া হোইবে’
একুশের নির্বাচনে বিজেপিকে হারাতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এই নয়া স্লোগান। তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের তৈরি করা ওই গান বাংলা কাঁপিয়েছিল। সেই গানকেই আপনি করে নিল উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি। তৃণমূলের 'খেলা হবে' নতুন রূপে উত্তরপ্রদেশে 'খাদেড়া হোইবে'তে রূপান্তরিত হলে।

বিজেপিকে তাড়াতে তৃণমূলের শরণ নিল সপা
মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে স্লোগান ও গানে বিজেপিকে ঘেঁষতে দেননি বাংলায়। আর উত্তরপ্রদেশে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে সমাজবাদী পার্টি নিয়ে এল 'খাদেড়া হোইবে'। এই খাদেড়া হোইবে-র অর্থ হল তাড়াতে হবে। বিজেপিকে উত্তরপ্রদেশ থেকে তাড়াতে তৃণমূলের শরণ নিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি।

উত্তরপ্রদেশ বলছে বিজেপিকে খাদেড়া হোইবে
উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের স্থানীয় ভাষানুসারে এই গানটি রচিত হয়েছে। সম্প্রতি গানটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পডেছে। বিজেপির বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে সমাজবাদী পার্টি তাঁদের অনুষ্ঠানে ফলাও করে বাজাচ্ছে এই গান। আর এই গানের সমর্থনে উত্তরপ্রদেশের মানুষরাই বলছে বিজেপিকে খাদেড়া হোইবে। অর্থাৎ বিজেপিকে তাড়াতে হবে।

মমতার কাছে দূত পাঠিয়েছিলেন সপা-র অখিলেশ
বাংলায় বিজেপিকে হারামোর পর উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির হয়ে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব দূত পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ অখিলেশর দূত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারের জন্য আহ্বান জানান উত্তরপ্রদেশে।

বাংলায় খেলা হবে গান যেভাবে বিজেপিকে রুখেছিল
মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকর কেন্দ্রে ভার্চুয়াল প্রচারে যাবেন বলে জানিয়েছেন। তার আগে তৃণমূলের খেলা হবে স্লোগানের অনুকরণে উত্তরপ্রদেশেও গান রচনা হয়ে গিয়েছে। বিজেপি জয় শ্রীরাম স্লোগানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। বাংলায় খেলা হবে গান বিজেপির ভোট-মেরুকরণের চেষ্টাকে রুখে দিয়েছিল।

নির্বাচনী যুদ্ধে তা সমাজবাদী পার্টির বড় অস্ত্র
দেবাংশু বলেন, তাঁর তৈরি গানের অনুকরণে উত্তরপ্রদেশেও ভোটের জিঙ্গল রচনা হয়েছে, তা জেনে ভালোই লাগছে। বাংলার 'খেলা হবে'র মতো উত্তরপ্রদেশের 'খাদেড়া হোইবে'ও বিজেপির ধর্মীয় মেরুকরণ ঠেকাতে শক্তিশালী অস্ত্র হয়ে উঠবে বলে তিনি মনে করেন। এই নির্বাচনী যুদ্ধে তা সমাজবাদী পার্টির বড় অস্ত্র হবে বলে তাঁর স্থির বিশ্বাস।

কী আছে ওই ‘খাদেড়া হোইবে’ জিঙ্গলে
সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে যে নতুন স্লোগান ও গান এনেছে, তাতে বিজেপির যোগী সরকারের অপশসানের কথা তুলে ধরা হয়েছে। বিজেপির বিরুদ্ধে সাড়ে তিন মিনিটের গানটিতে উল্লেখ করা হয়েছে মুদ্রাস্ফীতি, কোভিড মহামারীতে অব্যবস্থা, বেকারত্বের মতো জ্বলন্ত সমস্যার কথা।












Click it and Unblock the Notifications