মোদীর বিরুদ্ধে নির্দল প্রার্থী সমাজবাদী পার্টিতে! ২০১৯-এর যুদ্ধে ‘ওস্তাদের মার’ অখিলেশের

অবশেষে মোক্ষম চালটা দিয়েই দিল সমাজবাদী পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে প্রার্থী বদল করল অখিলেশের দল।

অবশেষে মোক্ষম চালটা দিয়েই দিল সমাজবাদী পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে প্রার্থী বদল করল অখিলেশের দল। নরেন্দ্র মোদীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হল সেনা থেকে বরখাস্ত হওয়া তেজ বাহাদুরকে প্রার্থী করে। যদিও তেজ বাহাদুর এই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। শেষপর্যন্ত তাঁকে দলে টেনে মোক্ষম চালটা দিলেন অখিলেশ যাদব।

মোদীর বিরুদ্ধে প্রার্থী তেজ!

মোদীর বিরুদ্ধে প্রার্থী তেজ!

মোদীর বিরুদ্ধে প্রার্থী করা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল কালক্ষেপ করেছে। এমনকী কংগ্রেসও প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করা নিয়ে নানা জল্পনা বাড়িয়েছে। অবশেষে অজয় রাইকে প্রার্থী করেছে কংগ্রেস। আর বরখাস্ত হওয়া সেনা-জওয়ান তেজ বাহাদুর নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তেজবাহাদুর যাদব।

‘ওস্তাদের মার’ অখিলেশের (অখিলেশ)

‘ওস্তাদের মার’ অখিলেশের (অখিলেশ)

সেই সুযোগটাই সুদে-আসলে কাজে লাগালেন সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি নির্দল প্রার্থী তেজ বাহাদুরকে দলে টেনে মোক্ষম চাল দিলেন। নির্দল প্রার্থীকেই বদলে দিলেন সমাজবাদী প্রার্থীতে। অখিলেশের এইমোক্ষম চালে স্বভাবতই চাপে পড়ে গেলেন নরেন্দ্র মোদী।

সেনা-সেন্টিমেন্ট : মোদী চাপে

সেনা-সেন্টিমেন্ট : মোদী চাপে

২০১৯-এর নির্বাচনে সেনা-সেন্টিমেন্ট কাজে লাগাতে বদ্ধপরিকর মোদী। আর অখিলেশ তাঁকে পাল্টা দিলেন প্রাক্তন সেনাকে প্রার্থী করে। ২০১৭ সালে ভারতীয় সেনাবাহিনীকে নিম্নমানের খাবার পরিবেশন করার অভিযোগে প্রতিবাদে সরব হয়েছিলেন তেজ বাহাদুর। ফেসবুকে ভিডিও পোস্ট করে হরিয়ানার বীর জওয়ান ফাঁস করে দিয়েছিলেন সেই কীর্তি-কলাপ।

অখিলেশ বোড়ের চাল

অখিলেশ বোড়ের চাল

তাঁর পরিণাম স্বরূপ জওয়ানকে হারাতে হয়েছিল চাকরি। তিনিই সেনাবাহিনী প্রতি বর্তমান সরকারের ব্যর্থতা তুলে ধরতে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। শুধু ভোটে দাঁড়ানোই নয়, মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়ে যোগ্য জবাব দেন তিনি। সেনা কৃতিত্ব নিয়ে বড়াই করেন মোদী, তাঁর কেন্দ্রেই বরখাস্ত জওয়ান তুলে ধরতে চান মোদী আমলে ভারতীয় জওয়ানের আসল চেহারা। আর সুযোগ বুঝে রাজনৈতিক ফায়দা তুলতে অখিলেশ বোড়ের চালটা দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+