যাদব দ্বন্দ্ব : ছেলে অখিলেশের বিরুদ্ধে নির্বাচনে লড়বেন মুলায়ম সিং
মুলায়মের বক্তব্য নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন। তবে অখিলেশ দলের সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙতে চাইছেন, তা তিনি কখনও হতে দেবেন না।
লখনৌ, ১৬ জানুয়ারি : যাদব পরিবারের মুষল পর্ব যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। দলের প্রতীক সাইকেলের দখল কে নেবেন মুলায়ম না অখিলেশ তা এখনও ঠিক করে উঠতে পারেনি নির্বাচন কমিশন। তার মাঝেই নতুন করে মুলায়ম-অখিলেশের সম্পর্কে চিড় ধরেছে।['সাইকেল' তুমি কার? সপার প্রতীক নিয়ে আজ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন!]
মুলায়মের বক্তব্য নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন। তবে অখিলেশ দলের সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙতে চাইছেন, তা তিনি কখনও হতে দেবেন না। ফলে আগামী নির্বাচনে ছেলের বিরুদ্ধে দাঁড়াতে দেখা যেতে পারে তাঁকে।[অখিলেশের নতুন দলের নাম হতে চলেছে 'অখিল ভারত সমাজবাদী পার্টি'?]

মুলায়মের অভিযোগ, অখিলেশের কারণে সমাজবাদী পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মুসলমান সমাজ। তিনি থাকতে দলে সাম্প্রদায়িক বিভাজন হোক তিনি চান না। এমনকী রাজ্যেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে তিনি দেবেন না। এমন পরিস্থিতিতে দলকে নিয়ে যাওয়ার জন্য অখিলেশকেই দোষারোপ করেছেন তিনি।[ভাঙছে সমাজবাদী পার্টি? অখিলেশের সঙ্গে সম্পর্ক শেষের ঘোষণার পথে মুলায়ম]
সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়মের দলের নেতা দীপক মিশ্রর অভিযোগ, রামগোপাল যাদবকে দিয়ে দলে ভাঙন ধরানোর চেষ্টা করছে বিজেপি। মুলায়মও জানিয়েছেন, সাইকেল প্রতীক নিজের কাছে রাখার জন্য আদালতে দরবার করবেন তিনি।
এদিন লখনৌয়ে দলীয় কার্যালয়ে মুলায়ম বলেন, আমি দল ও প্রতীক বাঁচানোর সমস্ত চেষ্টা করেছি। তাই অখিলেশ যদি আমার কথা না শোনে তাহলে আমি ওর বিরুদ্ধে নির্বাচনে লড়ব। প্রসঙ্গত, সমাজবাদী পার্টির প্রতীক সাইকেল চিহ্ন কার কাছে থাকবে এদিন তা নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারে নির্বাচন কমিশন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications