সমাজবাদী ও বহুজন সমাজ পার্টির বিধায়ক যোগ দিলেন বিজেপিতে
সমাজবাদী ও বহুজন সমাজ পার্টির বিধায়ক যোগ দিলেন বিজেপিতেউত্তরপ্রদেশ বিজেপির কাছে বড়সড় ধাক্কা খেয়েছে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি৷ যোগী ঝড়ে উত্তরপ্রদেশে কার্যত উড়ে গিয়েছে অখিলেশ যাদব ও মায়াবতীর দল৷ এবার মধ্যপ্রদেশে
উত্তরপ্রদেশ বিজেপির কাছে বড়সড় ধাক্কা খেয়েছে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি৷ যোগী ঝড়ে উত্তরপ্রদেশে কার্যত উড়ে গিয়েছে অখিলেশ যাদব ও মায়াবতীর দল৷ এবার মধ্যপ্রদেশেও এই দুই দলে ধাক্কা খেল বিজেপির কাছে৷ দু'দলেরই বিধায়করা যোগ দিলেন বিজেপিতে৷

কারা এলেন বিজেপিতে?
মঙ্গলবার বহুজন সমাজ পার্টি এবং সমাজবাদী পার্টির একজন এবং একজন স্বতন্ত্র বিধায়ক সহ মোট তিনজন বিধায়ক মঙ্গলবার মধ্যপ্রদেশের ক্ষমতাসীন বিজেপিতে যোগ দিয়েছেন৷ রাজ্য বিজেপির সভাপতি ভিডি শর্মা ড. বিএসপির সঞ্জীব সিং কুশওয়াহা (ভিন্ড থেকে), এসপির রাজেশ কুমার শুক্লা (বিজাওয়ার আসন থেকে) এবং স্বতন্ত্র বিধায়ক বিক্রম সিং রানা (সুসনার থেকে) মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন। এরপরই শর্মা সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান। বিজেপির মুখ্যমন্ত্রী চৌহান এবং রাজ্য সভাপতি শর্মা তাদের বিজেপিতে স্বাগত জানান।

নূপুর শর্মা ইস্যুর রেশ মধ্যপ্রদেশেও!
প্রসঙ্গত নূপুর শর্মার ইস্যুকে কেন্দ্র করে যখন উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শক্তিশালী করেছে সপা ও বসপা। ঠিক সে সময়ই সপা-বসপা বিধায়কদের বিজেপিতে যোগদান বিজেপির কাছে অবশ্যই বড় জয়৷ প্রসঙ্গত নূপুর শর্মা ইস্যুতে সারা দেশে বিক্ষোভ দেখাচ্ছে মুসলিমরা৷ উত্তরপ্রদেশে উন্মত্ত জনতার বিক্ষোভকো কড়া হাতে সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যোগীর পুলিশ৷ যদিও যোগী সরকারের অপরাধীদের বাড়িতে বুলডোজার চালানোর সিদ্ধা নিয়ে প্রশংসা ও সমালোচনা হচ্ছে সারা দেশে৷

রাজ্যসভায় বড় সাফল্য বিজেপির প্র3তি নতুন করে আগ্রহ বাড়াচ্ছে অন্য দলের নেতাদের!
রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশের মতে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অসম, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে বিজেপির প্রতি নতুন করে আগ্রহ বাড়ছে অন্যদলের নেতাদের, এর দুটি গুরুত্বপূর্ণ কারণ হল, এক চলতি বছরের শুরুতে চার বিধানসভায় বিজেপির বড় সাফল্য৷ দুই, চলতি মাসেই ১৫ রাজ্যে ৫৭ টি রাজ্য সভা আসনের ২২টিতে বিজেপির জয়৷












Click it and Unblock the Notifications