ফের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুৎসিত আক্রমণ সমাজবাদী পার্টির

নরেন্দ্র মোদী
নয়াদিল্লি, ১৪ নভেম্বর: রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের ব্যক্তিগত কুৎসা শুরু হল। আবার আসরে সমাজবাদী পার্টি। তাঁর অতীতকে টেনে এনে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন সমাজবাদী পার্টির পরিচিত মুখ নরেশ আগরওয়াল।

প্রশ্ন করা হয়েছিল, আপনারা কীভাবে নরেন্দ্র মোদীর মোকাবিলা করার কথা ভাবছেন? উত্তরে সরাসরি কুৎসা ছড়াতে শুরু করলেন নরেশ আগরওয়াল। বললেন, "উনি প্রধানমন্ত্রী হতে চাইছেন, ভালো কথা। কিন্তু, যিনি চা বিক্রি করতেন, তাঁর কখনও জাতীয় স্তরের ভাবনাচিন্তা থাকতে পারে না। ধরুন, একজন সিপাইকে আপনি কপ্তান বানিয়ে দিলেন। দৃষ্টিভঙ্গির দিক থেকে সে কিন্তু সিপাই-ই থাকবে, কপ্তানের মতো ভাবনাচিন্তা করতে পারবে না।"

এখানেই থামেননি তিনি। নরেন্দ্র মোদীর জনমোহিনী ক্ষমতাকেও কটাক্ষ করে বলেছেন, "একজন মাদারিও (রাস্তায় যারা খেলা দেখায়) অনেক লোক জড়ো করার ক্ষমতা রাখে। তাতে কিন্তু প্রমাণ হয় না যে, সেই লোকের নেতা হওয়ার যোগ্যতা রয়েছে।" প্রসঙ্গত, এর আগেও তিনি একই ধরনের কুরুচিকর মন্তব্য করেছিলেন। বিজেপি-কে 'বিধবা মহিলার' সঙ্গে তুলনা করে বলেছিলেন, বিধবারা চায় তাদের সবাই পছন্দ করুক। একইভাবে, বিজেপি ব্রাত্য হলেও চাইছে যে, সবাই তাদের পছন্দ করুক। তখন নরেশ আগরওয়ালের মন্তব্য নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+