'পুলওয়ামার মতো হামলা সবসময়ই ঘটে, পাকিস্তানের দোষ নেই' গান্ধী পরিবার ঘনিষ্ঠ পিত্রোদার বয়ানে বিতর্ক

স্যাম পিত্রোদা এবার পাকিস্তানের বালাকোটে হামলা নিয়ে প্রশ্ন তুললেন।

স্যাম পিত্রোদা এবার পাকিস্তানের বালাকোটে হামলা নিয়ে প্রশ্ন তুললেন। গান্ধী পরিবার তথা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ পিত্রোদা ইন্দিরা গান্ধীর সময় থেকে শুরু করে রাজীব গান্ধী, মনমোহন সিংয়ের সরকারে বিভিন্ন সময়ে নানা সরকারি কাজ, প্রকল্প ও কমিটির মাথায় থেকেছেন। তিনি ওভারসিজ কংগ্রেস কমিটির প্রধানও বটে।

পুলওয়ামার হামলা নিয়ে পিত্রোদা বলেছেন, হামলা সম্পর্কে জানি না। সবসময়ই এমন হামলা হয়। মুম্বইয়ে হামলার পরে আমরা প্রতিক্রিয়া দেখাতে পারতাম। বিমান পাঠাতে পারতাম। তবে সেটা ঠিক হতো না। এভাবে বিষয়টিকে দেখা ঠিক নয়।

আটজন জঙ্গি এসে কিছু একটা করল। তার জন্য আপনি গোটা পাকিস্তানের ওপরে খড়্গহস্ত হতে পারেন না। কিছু লোক একটা ঘটনা ঘটাল বলে সেদেশের সকলকে দোষ দিতে পারেন না।

আমি জানতে চাই, আমরা কি হামলা করেছি, তিনশো জন লোক মরেছে? আমি নিউ ইয়র্ক টাইমস ও অন্য খবরের কাগজ পড়েছি।

যদি আপনি বলেন, ৩০০ জন মারা গিয়েছে, আমরা সবাই সেটা জানতে চাই। প্রত্যেক ভারতীয়র তা জানতে হবে। তারপরে আসবে সারা বিশ্বের সংবাদমাধ্যম - যারা বলছে, কেউ মারা যায়নি। ভারতীয় হিসাবে এটা আমার কাছে ভালো অভিজ্ঞতা নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+