ধর্ষণ মন্তব্য বিতর্ক : আইনজীবীর জবাব পাঠালেন সলমন, তবে ক্ষমা চাইলেন না!
মুম্বই, ২৯ জুন : ক্ষমা চাইলেন না সলমন। 'নিজেকে ধর্ষিত মহিলার মতো মনে হচ্ছিল', সুলতানের কষ্টসাধ্য শুটিংয়ের তুলনা টেনে সলমনের এই মন্তব্য ঘিরে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। জাতীয় মহিলা কমিশনও বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে এবং সলমনকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে বলে নোটিশও পাঠায়।['নিজেকে ধর্ষিতার মতো মনে হতো' বিতর্কিত মন্তব্যে সলমনকে নোটিশ জাতীয় মহিলা কমিশনের]
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ললিতা কুমারমঙ্গলম জানিয়েছেন, সলমনের আইনজীবীর তরফে জবাব পাঠানো হয়েছে। চিঠির বিস্তারিত বক্তব্য তিনি না জানালেও তিনি এটুকু জানিয়েছেন যে চিঠিতে সলমন ক্ষমা চাননি। [ ধর্ষণ নিয়ে মন্তব্য : সলমনকে খোলা চিঠিতে তুলোধোনা এক ধর্ষিতার]

এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশনের প্রধান। তিনি জানিয়েছেন সলমনের বিরুদ্ধে আইনি কী পদক্ষেপ নেওয়া য়ায়, তা পর্যালোচনা করে দেখা হবে।
গত ২২ জুন সলমনকে নোটিশ পাঠায় মহিলা কমিশন। আজ ২৯ জুলাইয়ের মধ্যে মুম্বইয়ে মহিলা কমিশনের সামনে পেশ হওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল তাকে। অভিনেতা সেই নির্দেশ এড়িয়ে গিয়েছেন। পেশ হওয়ার সময়সীমা বাড়িয়ে এখন ৭ জুলাই করা হয়েছে। ["আমার কম কথা বলা উচিত", ধর্ষণ মন্তব্যের বিতর্কের পর বললেন সলমন!]
উল্লে্খ্য লতান ছবির প্রচারে শনিবার মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে বসে একাধিক মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন সলমন। 'কুস্তির দৃশ্য় অভিনয় করা কতটা শক্ত এই ছবিতে' প্রশ্নের উত্তর দিতে গিয়ে সলমন বলেন, "ওই ৬ ঘন্টা অভিনয় করার সময় অনেকবার অন্যদের তোলা আছাড় মেরে ফেলা মাটিতে এসব করতে হয়েছে আমাকে। কাজটা কঠিন কারণ আমাকে ১২০ কিলো ওজনের এক ব্যক্তি ১০ বার ঘাড়ে তুলছিলাম আর ফেলছিলাম। বিভিন্ন কোণা থেকে দৃশ্যটি নেওয়া হচ্ছিল। আসল কুস্তিতে এই বিষয়গুলি তো আর এতবার হয় না। শুটিং শেষ করে যখন রিং থেকে বেরতাম, তখন মনে হতো যেন ধর্ষিত মহিলা হেঁটে যাচ্ছে।"
এই মন্তব্য থেকে বিতর্ক শুরু হলে, তারপর থেকেই মিডিয়াকে প্রায় এড়িয়েই চলছিলেন তিনি। সলমনের হয়ে তাঁর বাবা সলিম খান এবিষয়ে ক্ষমা চেয়ে নেন। তবে ভাই আরবাজ সলমনের হয়ে সওয়াল করেন এবং বলেন, সলমন যা বলেছেন তা কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে তিনি বলেননি। কতটা বিধ্বস্ত ও কষ্টের মধ্যে দিয়ে সেই সময়টা তিনি কাটিয়েছেন তা বোঝাতেই তিনি এটি উপমা হিসাবে ব্যবহার করেছেন। এই বিষয়টিকে অযথা বিতর্কিত করা হচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications