সলমন খানের 'হিট অ্যান্ড রান' মামলায় হদিশ মিলল নিখোঁজ কেস ডায়রির, ঘণীভূত হচ্ছে রহস্য

সলমন খানের 'হিট অ্য়ান্ড রান' মামলায় হদিশ মিলল নিখোঁজ কেস ডায়েরির, ঘণীভূত হচ্ছে রহস্য
মুম্বই, ২৭ অগস্ট : ২০০২ সালে সলমন খানের আঘাত করে পালিয়ে যাওয়া মামলার কেস ডায়েরি হারিয়ে যাওয়া নিয়ে হুলুস্থুলু পড়ে গিয়েছিল। কিন্তু ফের নাকি সে কেস ডায়েরির হদিশ মিলেছে। এক তদন্তকারি অফিসারের অফিসেই হদিশ মিলেছে ওই মামলার যাবতীয় নথিপত্র, সাক্ষীদের বয়ান এবং কেস ডায়রি সহ যাবতীয় তথ্য।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে। পুলিশ ইন্সপেক্টরের অফিস থেকে এই তথ্য সামগ্রী পাওয়া যাওয়ার পর ড্যামেজ কন্ট্রোলে পুলিশের ব্যাখ্যা, ওই ইন্সপেক্টরের অধস্তন কর্মী কাগজপত্রগুলি গুছিয়ে ঘরে রেখে দিয়েছিল। এটা কখনই ইচ্ছাকৃতভাবে করা হয়নি।

একইসঙিগে পুলিশের তরফে জানানো হয়েছে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তি উপযুক্ত শাস্তি পাবেন। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, "এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি যে দায়ী ছিল তা আমাদের তদন্ত রিপোর্টে নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে।এর পিছনে যদিও কোনও প্রচ্ছন্ন উদ্দেশ্য ছিল না। গুরুত্বপূর্ণ এই মামলার কাগজপত্র তাঁরা হালকা ভাবে নিয়েছিল। ফলে কর্তব্যে গাফিলতির জন্য তাদের শাস্তি পেতে হবে।"

মামলা সংক্রান্ত কেস ডায়েরির হদিশ না মেলায় মুম্বইয়ের সেশন কোর্ট এই মামলার শুনানি ১২ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছিল। এবং তদন্তকারী অফিসারকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল। একইসঙ্গে এই সংক্রান্ত হলফনামা দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছিল আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+