রিলে নয়, রিয়েল লাইফে সলমন খানকে জীবননাশের হুমকি এই ব্যক্তির

সিলভারস্ক্রিনে দাপটের সঙ্গে চলছে সলমান খানের টাইগার জিন্দা হ্যায় ছবি। তারই মধ্যে আবার শিরোনামে সল্লু মিঞা

তিনি সারা ভারতের ভাইজান। কখনো কাউকে পুলিশ হিসেবে শাসন করেন আবার কখনো কাউকে গুন্ডা হয়েও শাস্তি দেন। কিন্তু এবার তিনি নিজেও শাস্তির সামনে। আবার যে সে শাস্তি নয় একেবার মৃত্যদন্ড।

সলমন খানকে জীবননাশের হুমকি এই ব্যক্তির

সলমান খানকে প্রাণনাশের হুমকি দিলেন রাজস্থানের এক গ্যাংস্টার। লরেন্স বিশনোই নামের রাজস্থানি গ্যাংস্টার জানিয়েছেন তিনি সলমান খানকে প্রাণে মেরে ফেলবেন।

বিশনোই বলেছেন, 'সলমন এই এখানে যোধপুরে খুন হবে। তখন আমাদের প্রকৃত পরিচয় জানা যাবে। ' যোধপুর পুলিশ যখন বিশনোইকে কোর্টে তুলছিল তখনই সংবাদমাধ্যমকে এই কথা বলেন এই গ্যাংস্টার।

ব্যবসায়ীদের হুমকি দেওয়া ও তাঁদের থেকে অনায্য উপায়ে টাকা সংগ্রহ করাই তাঁর প্রধান কাজ। এদিকে এই গ্যাংস্টার জানিয়েছেন তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে পুলিশ। কারণ তাঁর সাফ বক্তব্য এখনও অবধি একজনও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জন্য সাক্ষ্য দেননি।

এর প্রেক্ষিতেই হুমকি দিয়ে বিশনোই জানিয়েছেন , 'পুলিশ চাইছে আমি বড় কোনও দুষ্কর্ম করি, ঠিক আছে তাহলে সলমান খানকে মেরে ফেলি, তাও আবার এই যোধপুরেই। '

লরেন্স বিশনোই সলমন খানকে অন্য একটি মামলার ভূমিকায় জীবন খোয়ানোর থ্রেট পেয়েছেন। ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ মেরেছিলেন সলমন খান। আর সেটা সকলের নজরে এনেছিল বিশনোই গোষ্ঠীই। তারই প্রেক্ষিতে সলমন খানকে ভিলেন বানিয়েছেন এই গ্যাংস্টার।

যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি সলমানকে নিজের ইস্যুতে টেনে এনে বিষয়টিকে সেনশেসনাল করার চেষ্টা করেছেন লরেন্স বিশনোই। বিশনোইয়ের বিরুদ্ধে অন্তত ২০ টি খুনের , জালিয়াতি, ছিনতাই, তোলাবাজি, -র অভিযোগ রয়েছে। পাঞ্জাব -হরিয়ানা বেল্টে এই ঘটনাগুলি ঘটেছে।

সলমন খানকে জীবননাশের হুমকি এই ব্যক্তির

এই মুহূর্তে টাইগার জিন্দা হ্যায় মাত্র দু সপ্তাহেই ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। তারমধ্যেই এবার খারাপ কারণে শিরোনামে এলেন সলমান। যা আদৌ চাইছেন না সলমন ফ্যানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+