সলমন খানকে 'বিশ্বাসঘাতী' বললেন বাইকো
চেন্নাই, ৩০ ডিসেম্বর : শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রাজাপক্ষর হয়ে প্রচার করায় বলিউডের সুপারস্টার সলমন খানকে 'বিশ্বাসঘাতক' বললেন এমডিএমকে প্রধান বাইকো।
শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডিসের সঙ্গে সেদেশের রাষ্ট্রপতিকে সলমন সমর্থন দেখাচ্ছেন এবিষয়ে বাইকোর প্রতিক্রিয়া চাওয়া হলে সোমবার তিনি বলেন,"সলমন খানও বিশ্বাসঘাতক। তামিলদের খুনীদের সঙ্গে যাঁরা হাত মেলাবে আমরা তাদেরই নিন্দা করব।"
রাজাপক্ষ তৃতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দাঁড়াতে চলেছেন। বাইকো আরও বলেন, "এটা কারও ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন নয়, তামিলদের যারা খুন করেছে তাঁদের সমর্থন করা। আর সেই কারণেই আমরা সলমনের এই পদক্ষেপের বিরোধীতা করছি।"
তামিলনাড়ু রাজনৈতিক দলগুলির কাছে রাজাপক্ষর কোনও গ্রহণযোগ্যতা নেই। বিশেষ করে এমডিএমকের কাছে। আর তার কারণ ২০০৯ সাল। শ্রীলঙ্কা সেনা ও এলটিটিই জঙ্গীদের মধ্যে যুদ্ধে উত্তরপূর্ব শ্রীলঙ্কার তামিল অধ্যুষিত এলাকায় প্রচুর মানুষের মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications