'নিজেকে ধর্ষিতার মতো মনে হতো' বিতর্কিত মন্তব্যে সলমনকে নোটিশ জাতীয় মহিলা কমিশনের
নয়াদিল্লি, ২২ জুন : শ্রমসাধ্য ছবির শুটিংয়ের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে 'নিজেকে ধর্ষিত মহিলাদের মতো মনে হচ্ছে' বলে বিতর্কের কেন্দ্রে চলে আসেন বলিউডের সুপারস্টার সলমন খান। আর তাতেই সোস্যাল মিডিয়ায় বিক্ষোভের মুখে পড়তে হয় সলমনকে। দিতে সলমনের বাবা সলিম খান ছেলের হয়ে ক্ষমা চাইলেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।
নিজেকে রেপড মনে হচ্ছে : দেব
সংবাদপত্রের পাতায় 'ধর্ষিত' হয়ে টুইটারে নিয়মমাফিক ক্ষমাপ্রার্থনা দেবের
সলমনের এহেন মন্তব্য নজর এড়ায়নি জাতীয় মহিলা কমিশনেরও (এনসিডব্লু)। কমিশনের তরফে সলমনকে জানানো হয়েছে ৭ দিনের মধ্যে অভিনেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আর তা যদি না হয়, তাহলে অভিনেতাকে কমিশনের তরফে তলব করা হবে।

উল্লেখ্য সুলতান ছবির প্রচারে শনিবার মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে বসে একাধিক মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন সলমন। 'কুস্তির দৃশ্য় অভিনয় করা কতটা শক্ত এই ছবিতে' প্রশ্নের উত্তর দিতে গিয়ে সলমন বলেন, "ওই ৬ ঘন্টা অভিনয় করার সময় অনেকবার অন্যদের তোলা আছাড় মেরে ফেলা মাটিতে এসব করতে হয়েছে আমাকে। কাজটা কঠিন কারণ আমাকে ১২০ কিলো ওজনের এক ব্যক্তি ১০ বার ঘাড়ে তুলছিলাম আর ফেলছিলাম। বিভিন্ন কোণা থেকে দৃশ্যটি নেওয়া হচ্ছিল। আসল কুস্তিতে এই বিষয়গুলি তো আর এতবার হয় না। শুটিং শেষ করে যখন রিং থেকে বেরতাম, তখন মনে হতো যেন ধর্ষিত মহিলা হেঁটে যাচ্ছে।"
আমাদের ছেলেদের ঘরে ঢুকিয়ে দেব, সিপিএম মহিলাদের ধর্ষণ করে চলে যাবে, প্রকাশ্য হুমকি তাপস পালের
বলেছিলাম 'রেড', হট্টগোলে হয়ে গিয়েছে 'রেপ', আত্মপক্ষ সমর্থনে সাফাই তাপস পালের
যদিও একটি অডিও ক্লিপ পরে দেখানো হয়েছে যেখানে বলার পরেই নিজের ভুল বুঝতে পারেন সলমন খান। এবং বলেন তাঁর এইধরণের তুলনা করাটা ঠিক হয়নি। তাঁর প্রতিক্রিয়া না শুনেই শুধু মন্তব্যের ভিত্তিতে ক্ষোভে ফেটে পড়ে সোস্যাল মিডিয়া। সলমনের ক্ষমা প্রার্থনা করতে থাকেন বিক্ষুব্ধ সলমন ভক্তরা।












Click it and Unblock the Notifications