হিন্দি সিনেমায় অবদানের জন্য পদ্মশ্রীর চেয়ে বেশিই আমার প্রাপ্য: সলিম খান
মুম্বই, ২৭ জানুয়ারি : প্রখ্যাত চিত্রনাট্যকার সলিম খানকে পদ্মশ্রী সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন সলিম খান। আর তাই পদ্মশ্রী নিতে অস্বীকার করলেন তিনি। তাঁর অভিযোগ,পদ্মশ্রীর চেয়ে বেশিই প্রাপ্য তাঁর। তাঁর প্রাক্তন জুড়িদার জাভেদ আখতার ইতিমধ্যেই পদ্মশ্রী ও পদ্মবিভূষণে সম্মানিত হয়েছেন তাও বহু আগে। অথচ তাঁকে শুধু পদ্মশ্রী দেওয়া হচ্ছে তাও এত পরে।
একটি জনপ্রিয় সংবাদপত্রে সলিম খান জানিয়েছেন "এই সম্মানের বিরুদ্ধে আমি নই। ৫৫ বছর এবং ৪০ টি ছবি দেওয়ার পর, হিন্দি সিনেমায় অবদানের জন্য পদ্মশ্রীর চেয়ে বেশিই আমার প্রাপ্য বলে আমি মনে করি। আমার থেকে পরে যারা কাজ শুরু করেছে তারা অনেক বছর আগে পদ্মসম্মান পেয়েছে। এমনকী আমার তৎকালীন জুড়িদার জাভেদ আখতারও পদ্মশ্রী ও পদ্মবিভূষণে সম্মানিত হয়েছেন তাও বহু আগে।"

এতদিন কেন্দ্রীয় সরকার তাঁর কথা একবারের জন্যও ভাবেননি বলেও আক্ষেপ জানিয়েছেন সলিম খান। তাঁর কথায়, বহু বছর ধরে কেন্দ্রীয় সরকার আমাকে উপেক্ষা করেছে। হিন্দি সিনেমায় অবদানের জন্য যারা ভারতীয় চলচ্চিত্র শিল্পে আমার অনের পরে এসেছে তাদেরও সম্মানিত করেছে। তিন দিন আগে যখন শুনলান পদ্ম পুরস্কারের তালিকায় আমার নাম রয়েছে, তখন ভাবলাম অবশেষে আমার প্রাপ্যটুকু আমি পেতে চলেছি। কিন্তু যখন শুনলান মন্ত্রক আমার নাম পদ্মশ্রীর জন্য বেছে নিয়েছে, তখন মনে হয়েছে আমার কাজের সঙ্গে এই সম্মান যথাযথ নয়।
একইসঙ্গে তিনি বলেন, "বর্তমান কেন্দ্রীয় সরকাররে ধন্যবাদ জানাই অন্তত আমার বিষয়ে ভাবার জন্য। প্রাক্তন সরকারের কাছ থেকে উপেক্ষা ছাড়া কিছু পাইনি। কিন্তু আমার মাপের লোকের কখনও পদ্মশ্রী সম্মান গ্রহণ করা উচিত তাও আবার এত পরে?"
সলিম খান ও জাভেদ আখতার জুটি বেঁধে 'জঞ্জির', 'দিওয়ার', 'শক্তি'-র মতো একের পর এর ব্লকবাস্টার ছবি ভারতীয় চলচ্চিত্রকে উপহার দিয়েছেন। ১৯৮২ সালে ভুলবোঝাবুঝির জেরে তাদের জুটি ভাঙে। কিন্তু ফের ১৯৮৭ সালে তাঁরা একসঙ্গে কাজ করেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications