চলছে নতুন পদ্ধতিতে হিসেব! মোদী জমানায় বেতন বৃদ্ধি নিয়ে সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা
দেশে করোনা সংকটের কারণে কেন্দ্রীয় সরকারি (central govt) কর্মীদের ডিএ (da) বৃদ্ধি স্থগিত করে দিয়েছে মোদী সরকার। তবে কি ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়বে না।
দেশে করোনা সংকটের কারণে কেন্দ্রীয় সরকারি (central govt) কর্মীদের ডিএ (da) বৃদ্ধি স্থগিত করে দিয়েছে মোদী সরকার। তবে কি ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়বে না। কিন্তু কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কর্মচারীদের খুশি করতে শুরু করেছে। তাদের আশা, এই কর্মীরাই তাদের কনজামশন বৃদ্ধি করবেন। অন্যদিকে শ্রমমন্ত্রক ভোক্তা মূল্য সূচক অর্থাৎ কনজিউমার প্রাইস ইনডেক্সের পরিবর্তন করেছে।

ডিএ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা
আপাতত ডিএ বৃদ্ধি সাসপেন্ড রাখলেও পরবর্তী সময়ে সরকারকে তা দিতে হবে। তাই কনজিউমার প্রাইস ইনডেক্সের পরিবর্তনের সিদ্ধান্ত যথেষ্টই উল্লেখযোগ্য। এর অর্থ বর্তমান কনজামশন এবং মুদ্রাস্ফীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকাশিত খবর অনুযায়ী, এর আগে ডিএ-এর হিসেব করতে গিয়ে সময় পরিবর্তনের সঙ্গে এই পরিবর্তনগুলি একসঙ্গে করা হয়নি দীর্ঘদিন।

বিভিন্ন ক্ষেত্রে খরচ বেড়েছে
সাম্প্রতিক মাসগুলোতে খরচ বেড়েছে স্বাস্থ্য ক্ষেত্রে। খরচ বেড়েছে জ্বালানিতে। এছাড়াও ঘরের অন্য খরচও বেড়েছে। যেগুলি নতুন সূচকে জায়গা পাবে।

এখনই ডিএ বৃদ্ধি হচ্ছে না
তবে কেন্দ্রীয় সরকার যাই করুক না কেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-তে এখনই কোনও পরিবর্তন হচ্ছে না। এই বছরের মার্চে ৪ শতাংশ ডিএ দেওয়ার কথা জানানো হয়েছিল। মার্চে মোদী সরকার জানায় আগামী বছরের জুন পর্যন্ত ডিএ বৃদ্ধি স্থগিত রাখা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন আগেকার মতো ১৭ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

আগামী বছরে ডিএ বৃদ্ধির সম্ভাবনা
নতুন মূল্য সূচকের প্রভাব পড়তে পারে আগামী বছরের মধ্যবর্তী সময়ে। সেই সময় আনন্দ করবেন ৪৫ লক্ষ কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরাও। ডিএ বৃদ্ধির অর্থই হল সামান্য হলেও বেতন বৃদ্ধি।

কেন্দ্রীয় কর্মীরা পেয়েছেন অন্য সুবিধাও
গত সপ্তাহেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল তাদের কর্মীরা এলটিএ-র বদলে টাকা দেওয়া হবে। বেড়াতে না গেলেও কর্মীদের পকেটের জোর বাড়বে বলেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপর ৩০ লক্ষ কেন্দ্রীয় কর্মীর জন্য বোনাসের কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার।












Click it and Unblock the Notifications