১৯৮৪-র শিখ-নিধনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সজ্জন কুমারের আত্মসমর্পণ, ৩৪ বছর পর জেল
শিখ বিরোধী হিংসায় সাজাপ্রাপ্ত সজ্জন কুমার আদালতে আত্মসমর্পণ করলেন। সোমবার দিল্লির একটি আদালতে তিনি আত্মসমর্পণ করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সজ্জন কুমারকে মন্ডোলি জেলে রাখার নির্দেশ দেন বিচারক।
শিখ বিরোধী হিংসায় সাজাপ্রাপ্ত সজ্জন কুমার আদালতে আত্মসমর্পণ করলেন। সোমবার দিল্লির একটি আদালতে তিনি আত্মসমর্পণ করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সজ্জন কুমারকে মন্ডোলি জেলে রাখার নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, তিনি আত্মসমর্পণের জন্য আরও ৩০ দিন সময় চেয়েছিলেন। কিন্তু দিল্লি হাইকোর্ট তা খারিজ করে দেয়। তারপর এদিন তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।

গত ১৭ ডিসেম্বর দিল্লি হাইকোর্ট ১৯৮৪-র শিখ নিধনে যুক্ত থাকায় সজ্জন কুমারের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। ১৯৮৪-র ১ নভেম্বর রাজনগরের এক পরিবারের পাঁণচদনকে হত্যা ও গুরুত্বারে অগ্নিসংযোগের ঘটনায় তাঁকে সাজা দেয় আদালত। সাজা ঘোষণার পর অন্তত ৩০ দিন সময় চেয়েছিলেন।
সুপ্রিম কোর্ট বর্তমানে ছুটিতে রয়েছে। তাই সুপ্রিম কোর্টে তিনি আবেদন করতে পারেননি। সেজন্য যদি হাইকোর্টে আবেদন করে সময় পেয়ে যেতেন তাহলে সুপ্রিম কোর্টে রায়কে চ্যালেঞ্জ করার সময় পেয়ে যেতেন। কিন্তু তাঁর আবেদন খারিজ করায় তাঁকে জেলে যেতে হল।
চার দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসের সক্রিয় নেতা ছিলেন সজ্জন কুমার। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর দেহরক্ষীর গুলিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিধন হয়। ওই বছরেই শিখ দাঙ্গা বাঁধে তারপর। মৃত্যু হয় ২৮০০ জনের। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন সজ্জন কুমার। এতদিনে তাঁর যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications