Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতীয় 'সার্ভে শিপে' উর্ধ্বতনকে মারধর নৌসেনার ৪ নাবিকের

কর্তব্যরত অবস্থায় ভারতীয় নৌসেনার এক অফিসারকে মারধরের অভিযোগে ৪ নাবিককে 'সার্ভে শিপ'আইএনএস সন্ধ্যায়ক থেকে বহিষ্কৃত করা হয়। নৌসেনার তরফে ঘটনাকে নাবিকদের 'অবাধ্যতা' বলে দাবি করা হয়েছে।

নয়াদিল্লি, ১০ মার্চ : কর্তব্যরত অবস্থায় ভারতীয় নৌসেনার এক অফিসারকে মারধরের অভিযোগে ৪ নাবিককে 'সার্ভে শিপ' আইএনএস সন্ধ্যায়ক থেকে বহিষ্কৃত করা হয়। এর আগে, সার্ভে মোটরবোট সংক্রান্ত এক ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না মানার জন্য এই নাবিকদের শাস্তি দেওয়া হয়।

ঘটনারে জেরে ৪ জন নাবিককে ডেকে পাঠালে তাদের সোজা হয়ে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। সেভাবে না দাঁড়িয়ে একজন নাবিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে অমর্যাদা করতে ঝুঁকে দাঁড়ায় বলে অভিযোগ। সেসময় সেই নাবিকের গায়ে হাত দিয়ে তাকে সোজা করে দাঁড় করাচ্ছিলেন এক অফিসার।

'সার্ভে শিপে' উর্ধ্বতনকে মারধর নৌসেনার ৪ নাবিকের,ঝামেলা থামাতে নামল হেলিকপ্টার

আর অফিসার গায়ে হাত রাখাতেই ওই নাবিক চরম চটে গিয়ে নৌসেনা অফিসারকে নিগ্রহ করে বলে অভিযোগ। এরসঙ্গে বাকি ৩ নাবিকও চড়াও হয় ওই নৌসেনা অফিসারের ওপর। জাহাজ যখন ওড়িশার পারাদ্বীপ উপকূলে ছিল তখনই এই ঘটনা ঘটে বলে জানা যায়।

ঝামেলা বন্ধ করতে ছুটে আসেন নিরাপত্তা কর্মীরা। শুধুতাই নয় নাবিকদের 'সার্ভে শিপ' আইএনএস সন্ধ্যায়ক থেকে সরানোর জন্য নামাতে হয় হেলিকপ্টার। নৌসেনার তরফে ঘটনাকে নাবিকদের 'অবাধ্যতা' বলে দাবি করা হয়। নৌসেনার তরফে জানানো হয় কোনও রকমের অবাধ্যতা বরদাস্ত করেনা সেনা, তাইই ও ৪ নাবিককে বহিষ্কার করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+