বাংলাদেশ থেকে জঙ্গি হওয়া সৈফুল বানিয়েছিল বিস্ফোরকবাহী ড্রোন
বাংলাদেশ থেকে জঙ্গি হওয়া সৈফুল বানিয়েছিল বিস্ফোরকবাহী ড্রোন
সম্প্রতি জম্মুতে ভারতীয় বায়ু সেনার ক্যাম্পে দুটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। একটি ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়৷ এই ঘটনায় নড়েচড়ে বসেছে দেশের গোয়েন্দা সংস্থা সহ প্রতিরক্ষা প্রযুক্তিবিদরা। দেশে এই প্রথমবার ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটালো জঙ্গিরা।

জঙ্গিদের ড্রোন কেনা নিয়ে কী বলেছিল মার্কিন গোয়েন্দারা?
বেশ কয়েক বছর আগে আমেরিকার গোয়ান্দা সংস্থার হাতে তথ্য আসে, লস্কর-ই-তৈবা, আইএমবি সব বেশ কয়েকটি পাকিস্তান বেস জঙ্গি সংগঠন ড্রোন ও নাইট ভিসন ক্যামেরা কিনছে৷ এরপর মার্কিন গোয়েন্দারা মনে করেছিলেন হয়ত সীমান্ত পারাপারের গোপন রাস্তা খোঁজা ও সেনার উপর সতর্ক দৃষ্টি রাখার জন্যই এই ড্রোন কিনছে জঙ্গিরা! কিন্তু কয়েকবছরের মধ্যে মার্কিন গোয়েন্দাদের এই ভাবনা চিন্তাকে ভুল প্রমানিত করে দেয় এক বাংলাদেশী যুবক৷ নাম সৈফুল হক সুজন।

কে রয়েছে এই ড্রোনের সাহায্যে বিস্ফোরণ পদ্ধতি আবিস্কারের পেছনে?
জম্মুতে গত শনিবার এই ড্রোন হামলার বীজ বহু বছর আগে পুঁতেছিল এক বাংলাদেশী যুবক সৈফুল হক সুজন। ড্রোনের সাহায্যে অস্ত্রবহন ও বিস্ফোরণের পদ্ধতি ২০১৪ সালেই আবিস্কার করে ফেলে সুজন৷ তবে প্রথম অবস্থায় শুধু গ্রেনেড বহন করতে পারত এই ছোট ড্রোনগুলি৷ ধীরে ধীরে বিভিন্ন পরিবর্তণের মাধ্যমে এই ড্রোনগুলির বিস্ফোরক ক্ষমতা বাড়ানো হয়৷

কেন বিস্ফোরক বোঝাই ড্রোনকে চিহ্নিত করতে পারছে না দেশের অ্যান্টি-ড্রোন প্রযুক্তি?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন অ্যান্টি-ড্রোন প্রযুক্ত মূলত কাজ করে সীমান্তের বাইরে থাকা আসা ড্রোনকে ডিটেক্ট করতে৷ দেশের অভ্যন্তর থেকেই রাতের অন্ধকারে যদি কম উচ্চতায় একদম হালকা ড্রোন ওড়ানো হয় তাহলে অনেক সময় তা নির্ণয় করতে পারে না অ্যান্টি ড্রোন প্রযুক্তি৷ জম্মুর বায়ুসেনা ক্যাম্পে বিস্ফোরণ ঘটানোর ক্ষেত্রে ঠিক এই বিষয়গুলিকেই কাজে লাগিয়েছে জঙ্গিরা৷ ড্রোনটি সীমান্তের এপার থেকেই অপারেট করা হয়ে থাকতে পারে বলে বিশেষজ্ঞদের একাংশের মত।

কী বলছেন অজিত ডোভাল?
সম্প্রতি SCO সম্মেলনে ড্রোন সহ জঙ্গিদের হাতে নতুন প্রযুক্তি নিয়ে দেশকে সাবধান করেছিলেন দেশের প্রধান সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল৷ সাংহাই কোপারেশন অরগানাইজেশানের মিটিংয়ে ডোভাল জানিয়েছিলেন জঙ্গীদের হাতে ড্রোন, অত্যাধুনিক প্রযুক্তি ও কৃত্তিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তি রয়েছে৷ এইগুলি যে কোনও সময় ভারত সহ সমস্ত দেশের বিরুদ্ধেই ব্যবস্থা করতে পারে তারা৷ তাই পাকিস্তানের মদতপুষ্ট এই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিক SCO












Click it and Unblock the Notifications