Saffron Vande Bharat: আর নীল-সাদা নয়, এবার গেরুয়া হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস
পুজোর আগে নতুন লুকে বন্দেভারত এক্সপ্রেস। এবার আর নীল সাদা নয় গেরুয়া রঙে সেজে উঠছে বন্দে ভারত এক্সপ্রেস (Saffron Vande Bharat) । তেরঙ্গার রঙে নাকি সেজে উঠছে বন্দেভারত। কিন্তু প্রথম ছবি প্রকাশ্যে আসতেই নতুন প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
তাঁরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যদি তেরঙ্গার রঙেই সাজানো হয় বন্দে ভারতকে তাহলে সবুজ নেই কেন? সাদা আর গেরুয়া এই দুটি রঙই দেখা গিয়েছে। আগে ছিল নীল সাদা। সেটার পরিবর্তন ঘটিয়ে সাদা আর গেরুয়া করা হচ্ছে। কোথাও সবুজের ছোঁয়া মাত্র নেই। তেরঙ্গার রঙে রাঙাতে হলে তো সবুজ থাকতেই হবে।

চেন্নাইয়ের ইন্টিগ্রান কোচ ফ্যাক্টরিতে নতুন রঙে সেজে উঠেছে বন্দেভারত এক্সপ্রেস। তাতে দেখা গিয়েছে সাদার সঙ্গে গেরুয়া রং দেওয়া হয়েেছ ট্রেন। যদিও সেই গেরুয়া বন্দে ভারত এক্সপ্রেস এখনও নামেনি ট্র্যাকে। চেন্নাইয়ের এই কোচ ফ্যাক্টরিতেই বন্দেভারত এক্সপ্রেস তৈরি হয়।
সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কমানোর পরিকল্পনা করা হচ্ছে। গোটা দেশে ৫০টির মতো বন্দে ভারত এক্সপ্রেস চালানো হচ্ছে। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে বারাণসী পর্যন্ত ছিল তার রুট। তারপরে ধাপে ধাপে প্রায় সব রাজ্যেই চালু করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। কলকাতা দুটি বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে। একটি হাওড়া থেকে এনজেপি। আরেকটি হাওড়া থেকে পুরী। আরো একটি বন্দে ভারত এক্সপ্রেস কলকাতা পেতে পারে বলে মনে করা হচ্ছে।
শুধু রঙের বদলই নয় বন্দে ভারত এক্সপ্রেসে এবার হেরিটেজ লুকও আনা হবে। তাতে ভিস্টাডোম কোচ লাগানোর পরিকল্পনা করা হচ্ছে। ইঞ্জিন তৈরি করা হচ্ছে হেরিটেজ স্টিম ইঞ্জিনের আদলে। অনেকটা মহারাজা প্যালেস ট্রেনের আদলে এই বন্দেভারত হেরিটেজ ট্রেনটি তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। দক্ষিণ ভারতের কোনও একটি রুটে এটি চালানোর পরিকল্পনা করা হচ্ছে।
ভারতীয় রেল পরিষেবাকে উন্নত করতেই বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি বুলেট ট্রেন নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত স্লিপার কোচ তৈরি হয়নি। স্লিপার কোচের বন্দেভারত এক্সপ্রেসও ৈতরি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তবে সেটা কবে এবং কোন রুটে চলবে সেটা এখনও পরিকল্পনা এবং পর্যালোচনার স্তরে রয়েছে।












Click it and Unblock the Notifications