'বিরোধীরা মারক শক্তি ব্যবহার করছে'! সুষমা স্বরাজ, অরুণ জেটলির মৃত্যু নিয়ে দাবি সাধ্বী প্রজ্ঞার
'বিরোধীরা মারক শক্তি ব্যবহার করছে'!
ফের একবার নতুন করে বিতর্কে জড়ালেন সাদ্বী প্রজ্ঞা। ভোপালের বিজেপি সাংসদ এদিন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণ নিয়ে একটি মন্তব্যের জেরে রীতিমতো তুঙ্গে উঠে যায় বিতর্ক।

বিজেপির দফতরে সাংসদ সাধ্বী প্রজ্ঞার নেতৃত্বে চলছিল প্রয়াত অর্থমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর্ব। সেখানে বক্তব্য রাখতে উঠে একাধিক কথা তুলে ধরেন প্রজ্ঞা। যার মধ্যে তিনি বলেন, 'একবার এক মহারাজ (সন্ন্যাসী) আমায় বলেছিলেন খারাপ সময় আসছে আমাদের ওপর, কারণ বিরোধীরা বিজেপির বিরুদ্ধে মারক শক্তি প্রয়োগ করছে। এরপর আমি সেইসব কথা ভুলে যাই। তবে এখন আমার মনে হচ্ছে, যেভাবে একের পর এক নেতা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তাতে এখন আমার সেই কথা মনে করে , মনে হচ্ছে.. মহারাজ কি সঠিকই বলেছিলেন?'
#WATCH Pragya Thakur,BJP MP: Once a Maharaj ji told me that bad times are upon us&opposition is upto something, using some 'marak shakti' against BJP.I later forgot what he said,but now when I see our top leaders leaving us one by one,I am forced to think,wasn't Maharaj ji right? pic.twitter.com/ZeYHkacFJj
— ANI (@ANI) August 26, 2019
প্রসঙ্গত, সাম্প্রতিককালে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ ও অরুণ জেটলির জীবনাবসান হয়। তারও আগে গোয়ার প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকরের প্রয়াণ ঘটে। নাম না করে প্রজ্ঞা তাঁদের মৃত্যু প্রসঙ্গকেই উল্লেখ করেছেন বলে মনে করা হচ্ছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications