রাম রহিমকে যাবজ্জীবন সাজা দেওয়ার দাবি নিয়ে আইনি পদক্ষেপ শুরু, নেপথ্যে এই মহিলা
ধর্ষিতা শিষ্যাদের তরফে এবার এই ধর্মগুরুর যাবজ্জীবন কারাদণ্ডের দাবিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁদের আইনজীবী।
ডেরার যে শিষ্যাদের অভিযোগের ভিত্তিতে রাম রহিম ধর্ষণের দায়ে ২০ বছরের কারাবাসের সাজা কাটছে। সেই শিষ্যারাই এবার এই ধর্মগুরুর যাবজ্জীবন কারাদণ্ডের দাবিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

ধর্ষিতা এই শিষ্যা, রামরহিম ইস্যুতে বিশেষ সিবিআই আদালতের বিচারের সিদ্ধান্তকে পুনর্বিবেচানার দাবি জানান। উল্লেখ্য, তাঁর অভিযোগের ভিত্তিতে ডেরা প্রধান রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত হয়। এরপর, তদন্তের সাপেক্ষে বিশেষ সিবিআই আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করে।
এদিকে, অভিযোগকারী শিষ্যার বক্তব্য, একটি জঘন্যতম অপরাধ করেছে রাম রহিম। সে একটি ধর্মীয় সম্প্রদায়ের প্রধান হয়ে যে কাজ করেছে, তা যাবজ্জীবন সাজা প্রাপ্যের যোগ্য। শিষ্যার আইনজীবীর দাবি , এই ধরনের ঘৃণ্য কাজের জন্য সর্বোচ্চ সাজা প্রাপ্য রাম রহিমের , আর তার জন্যই তারা লড়াই চালাবেন।












Click it and Unblock the Notifications