২৬/১১ মুম্বইয়ে জঙ্গিদের হাতে হেমন্ত করকরের মৃত্যু আমার অভিশাপে হয়: সাধ্বী প্রজ্ঞা
ভোটের মুখে নয়া বিতর্কে জড়িয়ে গেলেন ভোপালে বিজেপির প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। কংগ্রেসের দাপুটে নেতা দিগ্বিজয় সিং এর বিপক্ষে দাঁড়িয়েছেন সাধ্বী।
ভোটের মুখে নয়া বিতর্কে জড়িয়ে গেলেন ভোপালে বিজেপির প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। কংগ্রেসের দাপুটে নেতা দিগ্বিজয় সিং এর বিপক্ষে দাঁড়িয়েছেন সাধ্বী। আর এদিন ২৬/১১ এর মুম্বই হামলায় শহিদ এটিএস প্রধান হেমন্ত করকরের মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। পাশাপাশি প্রজ্ঞার দাবি হেমন্ত করকরে তাঁকে না ছেড়ে দিয়ে 'দেশদ্রোহ' করেছিলেন। ঘটনায় সাধ্বীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে।

সাধ্বী প্রজ্ঞার দাবি
এদিন সাধ্বী প্রজ্ঞা দাবি করেন, তাঁর অভিশাপেই জঙ্গিদের হাতে খুন হতে হয় এটিএস চিফ হেমন্ত করকরেকে। সাধ্বী জানিয়েছেন, তিনি অভিশাপ দিয়ে হেমন্ত করকরেকে বলেছিলেন যে তিনি একদিন শেষ হয়ে যাবেন।

কেন এমন অভিশাপ দেন প্রজ্ঞা?
জানা গিয়েছে, ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরমে অভিযুক্ত সাধ্বীকে জেলের মধ্যে পুলিশ কর্তা হিসাবে প্রচণ্ড অত্যাচার করতেন হেমন্ত করকরে। অত্যাচার সহ্য করতে না পেরেই এটিএস চিফ হেমন্ত করকরেকে এমন অভিশাপ দেন প্রজ্ঞা।
|
প্রজ্ঞার দাবি
এদিন প্রজ্ঞ দাবি করেন, হেমন্ত করকরেকে বলা হয়েছিল , যদি সাধ্বীর বিরুদ্ধে প্রমাণ না থাকে,তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হোক। পাল্টা হেমন্ত দাবি করেন তিনি নিজে প্রমাণ নিয়ে আসবেন, তবুও সাধ্বীকে ছাড়বেন না।

করকরে চেয়েছিলেন 'জঙ্গি' তকমা দিতে
এদিন , সাধ্বী প্রজ্ঞা দাবি করেন , করকরেকে তিনি অভিশাপ দেওয়ার পর করকের পাল্টা প্রজ্ঞাকে জানান, যদি ঈশ্বরের কাছে যেতেই হয়, তাহলে তিনি সেখান থেকেও প্রজ্ঞার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবেন। প্রজ্ঞার দাবি হেমন্ত করকরেই তাঁকে 'জঙ্গি' তকমা দেওয়ার সমর্থনে ছিলেন।

কীভাবে মৃত্যু হয় হেমন্তের?
উল্লেখ্য, ২৬/১১ এর ভয়ানক রাতে পাক জঙ্গিদের হানায় তছনছ হয়ে যায় মুম্বই। সেই সময় জঙ্গিদের সঙ্গে লড়তে গিয়েই শহিদ হন সাধ্বী প্রজ্ঞা।












Click it and Unblock the Notifications