লোকপাল: আন্নার আচরণে দুঃখিত কেজরিওয়াল

আমআদমি পার্টির এই দাপুটে নেতা বলেছেন, "আন্না হাজারে লোকপাল বিলটি সমর্থন করছেন শুনে দুঃখ পেলাম। হয়তো ওঁকে বিল নিয়ে সব জিনিস জানানো হয়নি। আমরা যখন সামনাসামনি কথা বলব, তখন ওঁকে বিলের ত্রুটিগুলো ব্যাখ্যা করতে চেষ্টা করব। এখন আন্না হাজারের শারীরিক অবস্থা বিবেচ্য হওয়া উচিত। আন্দোলনের স্বার্থে, দেশের স্বার্থে এক্ষুণি ওঁর উচিত অনশন বন্ধ করা।" কেজরিওয়াল অভিযোগ করেন, এখন লোকপাল বিল যে অবস্থায় আছে, তা আইন হলে রাজনৈতিক নেতা কেন, একটা ইঁদুরকেও জেলে পাঠানো যাবে না। তাই এর সংশোধন দরকার। পাশাপাশি, তিনি চান সিবিআইকেও লোকপালের আওতায় নিয়ে আসতে।
আমআদমি পার্টির আর এক নেতা প্রশান্তভূষণ বলেন, এই লোকপাল বিল পাশ হওয়া বা না হওয়া, দু'টোই সমান। কারণ, এই বিল বর্তমান ধারা-উপধারা নিয়ে পাশ হলে তাতে দুর্নীতি বিন্দুমাত্র কমবে না।












Click it and Unblock the Notifications