বছর শেষে সত্যিকারের নায়ক এখন সলমনের এই ভক্ত, পুলিশ কনস্টেবল সুদর্শনের কাহিনি এখন ভাইরাল
মুম্বইয়ের কমলা মিলস কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন । বছর শেষের এই মর্মান্তিক ঘটনার করুণ স্মৃতি এখনও আতঙ্কে রেখেছে মুম্বইবাসীদের।
মুম্বইয়ের কমলা মিলস কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন । বছর শেষের এই মর্মান্তিক ঘটনার করুণ স্মৃতি এখনও আতঙ্কে রেখেছে মুম্বইবাসীদের। এরই মধ্যে উঠে এল সেই রাতে পুলিশকর্মী সুদর্শন শিবাজি শিন্ডের সাহসিকতার কাহিনি। সেই ভয়ঙ্কর রাতে যাবতীয় বাঁধা পেরিয়ে, তিনি একাই উদ্ধার করেন ৮ জনকে। এক মহিলাকে উদ্ধার করে একাই কাঁধে করে তাঁকে বহন করে আনতে দেখা যায় শিবাজীকে। আর সেই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

মুম্বইয়ের কমলা মিলস কমপ্লেক্সের ওই বিল্ডিং এ আগুনের লেলিহান শিখার মধ্যে সেরাতে আটকে পড়েন ২০০ জন। তাঁদের মধ্যে ১৪ জন মারা যাান। এই ১৪ জনকে বাঁচাতে না পারার কষ্ট আজও তাড়া করছে সাহসী সুদর্শনকে। তাঁর সাহসীকতার প্রশংসা সম্পর্কে তিনি জানিয়েছেন,' বছরের প্রথম দিনেই নিজের কাজের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে, তবে ১৪ জনকে বাঁচানো গেল না সেটার জন্য় আমি দুঃখিত'। প্রসঙ্গত, মুম্বইয়ে কমলা মিলস কমপ্লেক্সে সেই রাতে একটি জন্মদিনের পার্টি চলছিল এক রোস্তেরাঁতে। সেই পার্টি থএকেই আগুন লেগে তা ছড়িয়ে পড়তে থাকে। রাত ১২:৩০ নাগাদ ঘটনাস্থলে পৌঁছে যান কনস্টেবল সুদর্শন ও বাকি পুলিশকর্মীরা। সেখানে তখন পৌঁছয় দমকলও। সুদর্শন ঠিক করে ফেলেন যে তিনিও যোগ দেবেন দমকল কর্মীদের সঙ্গে উদ্ধারের কাজে। আর যেমন ভাবনা তেমন কাজ।

সলমন খানের ভক্ত সুদর্শন , বহু সময়েই অনুপ্রেরণ পেয়েছেন বড়পর্দায় সলমানের সাহসীকতা দেখে। 'টাইগার জিন্দা হ্যায়' ছবিতে দেখা গিয়েছে সলমন একা লড়াই করে উদ্ধার করছেন বিপদগ্রস্তদের। আর সমুম্বইয়ে সেই অভিশপ্ত রাতেও অনেকটা সেই ভূমিকাতেই দেখা গিয়েছিল সুদর্শনকে। অগুনে ভস্মীভূত হতে চলা বিল্ডিংটিতে সেদিন পৌঁছে, প্রবল ধোঁয়া আর আগুনে কিছু দেখতে পাচ্ছিলেন না সুদর্শন। তারই মধ্যে কয়েকজন মহিলাকে দেখাতে পাওয়া যায়। কিন্তু তাঁদের উদ্ধার করে নামানোর মতো স্ট্রেচার পাওয়া যায়নি সেই সময়ে। সঙ্গ সঙ্গে নিজের কাঁধে করে তাঁদের নামান সুদর্শন।

সুদর্শনের এই উদ্ধার কাজের ছবি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চারিদিকে তাঁর প্রশংসা চলছে। তবে সুদর্শনের দাবি, তিনি পাবলিক সার্ভেন্ট। তাই মানুষের সেবা করাই তাঁর ধর্ম ও কাজ। আর কোনওটাই তিনি একা করেননি বলেও দাবি সুদর্শনের। তিনি বলেছেন এই গোটা উদ্ধার কাজটি একটি 'টিম ওয়ার্ক'। এহেন সুদর্শনকে এখন কুর্ণিশ জানাতে ব্যাস্ত আসমুদ্র হিমাচল।












Click it and Unblock the Notifications