নামেই জোট, পুরোটাই মোদী-শো! এনডিএ ছাড়তেই বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় তোপ বাদলের

দীর্ঘ দিনের পার্টনারশিপের অবসান ঘটিয়ে শিরোমণি অকালি দল এখন চাষিদের স্বার্থ রক্ষার্থে বিরোধীদের সঙ্গে একজোট হওয়ার ডাক দিয়েছে। আজ অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল চাষিদের স্বার্থের কথা মাথায় রেখে অবিলম্বে সব বিরোধী দলকে কেন্দ্রের কৃষি-বিরোধী নীতির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দেন। পাশাপাশি এদিন এনডিএ-র বিরুদ্ধেও তোপ দাগেন তিনি।

হরসিমরত কউর বাদলের মন্ত্রিসভা থেকে পদত্যাগ

হরসিমরত কউর বাদলের মন্ত্রিসভা থেকে পদত্যাগ

তিনি এদিন বলেন, বিগত মাস দুয়েক ধরে শিরোমণি অকালি দল কৃষকদের সমস্যা নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছে। বিলগুলির প্রভাব নিয়েও সরকারকে বলা হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। আমাদের কথা শুনতে চায়নি কেন্দ্র। প্রতিবাদে হরসিমরত কউর বাদল মন্ত্রিসভা থেকে পদত্যাগও করেছেন।'

মোদীর বিরুদ্ধে সঙ্গবদ্ধ হচ্ছে বিরোধী জোট

মোদীর বিরুদ্ধে সঙ্গবদ্ধ হচ্ছে বিরোধী জোট

অকালি দল প্রধান সুখবীর সিং বাদলকে উদ্দেশ্য করে তৃণমূল রাজ্যসভার সদস্য ডেরেক ও'ব্রায়েন টুইট করেছেন, 'কৃষকদের স্বার্থে বাদল ও অকালি দলের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। কৃষকদের জন্য আন্দোলন তৃণমূলের রক্তে রয়েছে।' আর বিরোধীদের এই সঙ্গবদ্ধ হওয়ার আবহে মোদীর বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন প্রকাশ সিং বাদল।

বিজেপি ও মোদীর বিরুদ্ধে তোপ

বিজেপি ও মোদীর বিরুদ্ধে তোপ

এদিন সুখবীর সিং বাদল বিজেপির বিরুদ্ধে বিষোদগার করে দাবি করেন, 'গত দশ বছরে এনডিএর বৈঠক কবে ডাকা হয়েছে, তা আমার মনে পড়ে না। জোট শুধু কাগজে থাকলে হয় না। এর আগে বাজপেয়ির সময়ে জোট সঙ্গীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখত বিজেপি। তবে এখন সময় বদলেছে। এনডিএ আর নেই। এখন পুরোটাই মোদী শো।'

দুই দিন আগেই ইতি পড়ে অকিল-বিজেপি জোটে

দুই দিন আগেই ইতি পড়ে অকিল-বিজেপি জোটে

প্রসঙ্গত, দুই দিন আগেই ইতি পড়ে অকিল-বিজেপি জোটে। ২৬ সেপ্টেম্বর এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এল শিরোমণি অকালি দল। বিজেপি-র সবথেকে পুরোনা রাজনৈতিক জোটসঙ্গী অকালি দল। কিন্তু গত কয়েকদিন ধরে চলতে থাকা কৃষি বিল বিতর্ক ইস্যুতে দীর্ঘদিনের বন্ধুত্বে ছেদ পড়ে। কৃষি বিলগুলি নিয়ে কেন্দ্রের একগুঁয়ে মনোভাবের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে টুইটারে জানিয়েছিলেন অকালি দলের সুপ্রিমো সুখবীর সিং বাদল।

বাদলের অভিযোগ

বাদলের অভিযোগ

তাঁর কথায়, 'সম্প্রতি কেন্দ্র কৃষি সংক্রান্ত তিনটি বিল পেশ করেছে। এই বিলগুলি সরাসরিভাবে কৃষক, খেতমজুর ও ফসল বিক্রেতাদের উপর বিরূপ প্রভাব ফেলবে। আমরা সংসদে বলেছিলাম যে কৃষি বিলগুলির বিষয়ে কেন্দ্র আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+