পাকিস্তানের মাটিতে খালিস্তানপন্থী নেতার সঙ্গে এনডিএ-র শরিক দলের নেতার সাক্ষাৎ!বিতর্ক তুঙ্গে

পঞ্জাবের শিরোমনি অকালি দলের নেতা মনিন্দর সিং সিরসার পঞ্জাব সফর ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক।

পঞ্জাবের শিরোমনি অকালি দলের নেতা মনিন্দর সিং সিরসার পঞ্জাব সফর ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। একটি সাম্প্রতিক ছবিতে দেখা গিয়েছে, পাকিস্তানে গিয়ে বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থী নেতা দোপাল সিং চাওলার সঙ্গে রয়েছেন অকালি দলের দাপুটে নেতা মনিন্দর সিং সিরসা। এই ছবি ভাইরাল হতেই পঞ্জাবের রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

পাকিস্তানের মাটিতে খালিস্তানপন্থী নেতার সঙ্গে এনডিএ-র শরিক দলের নেতার সাক্ষাৎ!বিতর্ক তুঙ্গে


যদিও বিতর্কে ইতি টানতে পাঞ্জাবের নেতা মনিন্দর সং সিরসা দাবি করেন যে, তিনি একটি জায়গায় বসে চা পান করছিলেন। সেখানেই জোর জবরদস্তি চলে আসেন পাকিস্তানে বসবাসকারী খালিস্তানি নেতা গোপাল সিং চাওলা। চাওলাকে দেখেই মনিন্দর কথা বলবেন না বলে এগিয়ে যেতেই দু'জনের একসঙ্গের ছবি ফ্রেমবন্দি করে গোপালের বডিগার্ড। আর সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে যেতেই শুরু হয় তুমুল শোরগোল।

পাকিস্তানের নানকসাহেবে সিরসার সফরের সময়েই এমন ঘটনা ঘটেছে বলে খবর। এদিকে, পাঞ্জাবে শিরোমনি অকালি দলের দাবি, মনিন্দর চলে যাওয়ার সময়েই তাঁকে পিছনে ধাওয়া করেন গোপাল আর তাতেই ঘটে যায় যত বিপত্তি। প্রসঙ্গত, পঞ্জাব থেকে আর একটি বিচ্ছিন্ন প্রদেশ গড়ার দাবি নিয়ে লড়াই চালাচ্ছে খালিস্তানপন্থীরা। আর তাদের মধ্যে একজন নেতার সঙ্গে শিরোমনি অকাল দলের নেতার সাক্ষাৎ ঘিরে রীতিমতো তুঙ্গে রাজনীতির পারদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+