ফের শরিকি ফোঁস! একা লড়াইয়ের বার্তা দিল এনডিএ-র এই পুরনো সঙ্গী

ফের বিজেপির চিন্তা বাড়াল এনডিএ-র এক পুরনো সঙ্গী। শিরোমনি অকালি দল প্রসিডেন্ট সুখবীর সিং বাদল ঘোষণা করেছেন, তাঁর দল ২০১৯-এর সাধারণ নির্বাচনে হরিয়ানায় একাই প্রতিদ্বন্দ্বিতা করবে।

ফের বিজেপির চিন্তা বাড়াল এনডিএ-র এক পুরনো সঙ্গী। শিরোমনি অকালি দল প্রসিডেন্ট সুখবীর সিং বাদল ঘোষণা করেছেন, তাঁর দল ২০১৯-এর সাধারণ নির্বাচনে হরিয়ানায় একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। কৃষকদের জন্য বিনা পয়সায় বিদ্যুৎ ও সেচের জল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ফের শরিকি ফোঁস! একা লড়াইয়ের বার্তা দিল এনডিএ-র এই পুরনো সঙ্গী

পঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী কুরুক্ষেত্রের পিপলিতে দলীয় সভায় ভাষণ দিচ্ছিলেন। সেখানে তিনি বলেন, কোনও দলের সাহায্য ছাড়াই তাঁদের দল বিজয়ী হবে। ২০১৯-এর নির্বাচনে অকালি দল হরিয়ানায় একাই প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিজয়ী হবে বলে দাবি করেছেন সুখবীর সিং বাদল।

হরিয়ানায় নতুন ইতিহাস তৈরি করতে পাঞ্জাবিদের কাছে তিনি শিরোমনি অকালি দলের পতাকার তলায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

ভাষণে সুখবীর সিং বাদল বলেছেন, তাঁরা পঞ্জাবের জন্য যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পালন করেছিলেন। এবার হরিয়ানার মানুষের উন্নতিতে তারা দায়িত্ব নিতে চান। সেইজন্য হরিয়ানায় নতুন ইতিহাস তৈরি করতে পাঞ্জাবিদের কাছে তিনি শিরোমনি অকালি দলের পতাকার তলায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

বেশ কিছুদিন আগে হরিয়ানায় ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের সঙ্গে সমঝোতা করে লড়াইয়ের কথা বলেছিল শিরোমনি অকালি দল। যদিও সেই জোট ভেঙে গিয়েছে।

বাদল ঘোষণা করেছেন, তাঁর দল হরিয়ানায় ক্ষমতায় আসে, তাহলে কৃষিক্ষেত্রের জন্য বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়া হবে। দলিতদের মাসে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনা পয়সায় দেওয়া হবে। মাঠে সেচের জন্য জলও দেওয়া হবে বিনা মূল্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+