নিজস্ব মোবাইল অ্যাপ লঞ্চ করলেন শচীন তেন্ডুলকর

ক্রিকেটের পর এবার নিজের ডিজিটাল ইনিংস শুরু করলেন শচীন তেন্ডুলকর। নিজস্ব মোবাইল অ্যাপ লঞ্চ করলেন তিনি। নাম দিয়েছেন '100 MB Cricket'।

নয়াদিল্লি, ৩১ মার্চ : ক্রিকেটের পর এবার নিজের ডিজিটাল ইনিংস শুরু করলেন শচীন তেন্ডুলকর। নিজস্ব মোবাইল অ্যাপ লঞ্চ করলেন তিনি। নাম দিয়েছেন '100 MB Cricket'। এই অ্যাপটি বানিয়েছে JetSynthesys ও পরিকল্পনা দিয়ে সাহায্য করেছেন শচীন নিজে।

জনপ্রিয় বলিউড গায়ক সোনু নিগমের সঙ্গে একটি গানে সুর মিলিয়েছেন শচীন। সেই গান এই অ্যাপে শোনা যাবে আগামী রবিবার। শচীনের এই '100 MB Cricket' অ্যাপ এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সনে পাওয়া যাচ্ছে।

নিজস্ব মোবাইল অ্যাপ লঞ্চ করলেন শচীন তেন্ডুলকর

শচীন বলেছেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, জীবনের দ্বিতীয় ইনিংসে আমি কি করব? প্রথম ইনিংসে ২৪ বছর কাটিয়েছি। এর আগে নানা কিছুতে আমি নিজে জড়িয়েছি। তবে এবার আমি ডিজিটাল ইনিংস শুরু করতে চলেছি।

এর ফলে নিজের ভক্তদের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ হবে বলেই আশা করছেন শচীন। বলেছেন, আমার যখন ১০ বছর বয়স সেবছর ১৯৮৩ সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ জেতে। সেই স্মৃতিকে মনে রেখে আমাদের গাওয়া গানে সকল ক্রিকেটারদের ধন্যবাদজ্ঞাপন করা হয়েছে।

সোনুর সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে শচীন বলেছেন, আমি গানের খুব ভক্ত, তবে কখনও ভাবিনি গান গাইব বলে। নতুন অ্যাপে সমস্ত ধরনের স্যোশাল মিডিয়া আপডেট পাওয়া যাবে বলেও জানিয়েছেন শচীন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+