বিবাদ মেটাতে হাইকমান্ডের দ্বারস্থ পাইলট! রাজস্থানে গেহলটের গড়ে সরছে মরীচিকা?

রাজস্থান কংগ্রেসের বিবাদ মিটতে চলেছে। এমনই ইঙ্গিত মিলছে ১৪ অগাস্টের অধিবেশনের আগে। কংগ্রেস সূত্রের দাবি, রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলট নাকি দলে ফেরার জন্য কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। যদিও এই বিষয়ে পাইলট শিবিরের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি সংবাদ মাধ্যমের কাছে।

১৪ অগাস্ট থেকে শুরু হবে বিধানসভা অধিবেশন

১৪ অগাস্ট থেকে শুরু হবে বিধানসভা অধিবেশন

বহু নাটকের পর ১৪ অগাস্ট থেকে শুরু হবে বিধানসভা অধিবেশন। আস্থা ভোটের মুখোমুখি হবে কংগ্রেস সরকার। তার আগে বিধায়কদের চিঠি লিখে ‘সত্য' ও ‘গণতন্ত্রের' পক্ষে থাকার আহ্বান জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এরপরই পরিষদীয় দলের বৈঠকে অশোক গেহলটের কাছে বিধায়করা দরবার করেন যাতে সচিন পাইলটকে দলে আর ফেরানো না হয়।

সচিনের বিরুদ্ধে বিধআয়করা সরব

সচিনের বিরুদ্ধে বিধআয়করা সরব

সচিন পাইলট ও তাঁর ১৯ জন অনুগামীকে যেন কোনও ভাবে দলে ফেরানো না হয়। এই দাবিতেই এবার সরব হল রাজস্থান কংগ্রেসের পরিষদীয় দলের সদস্য বা বিধায়করা। রবিবার জয়সলমেরের রিসর্টে অনুষ্ঠিত কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে এই দাবি তোলেন গেহলট পন্থী বিধায়কদের অধিকাংশ। কংগ্রেসের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি অবিনাশ পান্ডেও এই বিষয়ে বিধায়কদের সঙ্গে গলা মেলান।

পাইলট বনাম গেহলটের লড়াই নয়া মাত্রা

পাইলট বনাম গেহলটের লড়াই নয়া মাত্রা

গত একমাস ধরে বহু চেষ্টা সত্বেও পাইলট বনাম গেহলটের এই লড়াই নতুন নতুন মাত্রা পেয়েছে। পাইলটের অভিযোগ, রাজস্থানের মুখ্যমন্ত্রী তাঁকে কোণঠাসা করার চেষ্টা করছেন। গেহলটকে না সরানো পর্যন্ত তাঁর পক্ষে দলে ফেরা সম্ভব নয়। এদিকে গেহলটের দাবি পাইলট বিজেপির সঙ্গে আঁতাত করে সরকার ফেলতে চাইছেন।

বিদ্রোহীদের স্বাগত জানাচ্ছেন গেহলট

বিদ্রোহীদের স্বাগত জানাচ্ছেন গেহলট

এর মধ্যেই সচিন পাইলটের নেতৃত্বাধীন বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের দলে স্বাগত জানানোর কথা বলেছিলেন অশোক গেহলট। তিনি বলেছিলেন, যদি কংগ্রেস হাইকমান্ড বিদ্রোহীদের ক্ষমা করে দেন, তাহলে তাঁদের তিনি স্বাগত জানাবেন। তবে প্রথম থেকেই পাইলটকে বিজেপি সূত্রে গেঁথে তাঁর বিরুদ্ধে দলের অন্দরেই বিদ্বেষ তৈরির কাজ সম্পন্ন করেছেন গেহলট।

বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে

বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে

এদিকে যে অভিসন্ধিতে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছিল, তা ব্যর্থ হতে চলেছে বলে আশঙ্কা গেহলট ক্যাম্পের। কারণ, দলীয় হুইপ জারি হলেই আসন্ন অধিবেশনে যোগ দেবেন সচিন পাইলট শিবিরের কংগ্রেস বিধায়করা। বল্লাভাবনগরের বিধায়ক গজেন্দ্র সিং শেখাওয়াতের এই ঘোষণাতেই মরু রাজ্যের রাজনীতিতে ফের ঝড়ের আভাস মেলে।

কংগ্রেসের গৃহযুদ্ধ

কংগ্রেসের গৃহযুদ্ধ

মূলত সচিন পন্থীদের বিধানয়ভায় উপস্থিত না হওয়ার উপরই ভরসা করে ছিলেন অশোক। তবে সেই আশাও ভেস্তে যেতে দেখে ফের বিজেপির দিকে বিধায়ক কেনা বেচা নিয়ে আঙুল তোলেন গেহলট। তবে এবার বিজেপি এই একই অভিযোগ তুলল গেহলটের দিকে। তবে এই বিষয়ে কংগ্রেসের তরফে কোনও কিছু বলা হয়নি এখনও। জানা গিয়েছে ইতিমধ্যেই বিজেপি তাদের ১২ জন বিধায়ককে রাজস্থান থেকে গুজরাতে পাঠিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+